ভারতীয় নোট থেকে কি মহাত্মা গান্ধীর ছবি মুছে ফেলবে সরকার? হঠাৎ হাজির বিতর্ক
ভারতীয় নোট থেকে কি মহাত্মা গান্ধীর ছবি মুছে ফেলবে সরকার? হঠাৎ হাজির বিতর্ক
ভারতীয় নোট থেকে কি মহাত্মা গান্ধীর ছবি মুছে ফেলবে সরকার? কংগ্রেস সদস্য অ্যান্টো অ্যান্টনি জিজ্ঞাসা করেছিলেন অর্থমন্ত্রকের কাছে। সেইসঙ্গে তিনি জিজ্ঞাসা করেছিলেন, সরকার ভারতীয় নোটগুলিতে দেবী লক্ষ্মী বা সিদ্ধিদাতা গণেশের ছবি অন্তভুক্ত করার পরিকল্পনা করেছে কি না। অর্থমন্ত্রক এ ব্যাপারে আরবিআইয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে আরবিআইয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যে বিদ্যমান মুদ্রা এবং ব্যাঙ্কনোট পরিবর্তনের কোনও প্রস্তাব নেই। তবে ভারতীয় নোটগুলিতে মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিত্ব, দেব-দেবী, প্রাণী ইত্যাদির ছবি অন্তর্ভুক্ত করার জন্য বেশ কয়েকটি অনুরোধ গৃহীত হয়েছে। অর্থমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে, ভারতীয় মুদ্রার নোট থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি মুছে ফেলার কোনও পরিকল্পনা সরকারের নেই। এর আগে গত ৬ জুন একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আরবিআইও জানিয়েছিল, বিদ্যমান মুদ্রা এবং ব্যাঙ্কনোটে পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই।
ভারতীয় নোট শুধু জাতির জনক গান্ধীজির ছবি নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে, জাতির জনক মহাত্মা গান্ধী থাকুন ভারতীয় নোটে, কিন্তু সেইসঙ্গে দেশনায়ক সুভাষচন্দ্র বসু বা অন্যান্য মনীষীদের ছবি ব্যবহারেরও দাবিও তোলা হয়েছে। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল আবার দাবি করেছেন, নোটে মহাত্মা গান্ধীর সঙ্গে গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি রাখতে হবে। গুজরাত নির্বাচনের আগে এভাবেই হিন্দুত্বের তাস খেলেছিলেন কেজরিওয়াল।
তবে কেজরিওয়ালই প্রথম নন, এর আগে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও এই একই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন অর্থনীতির উন্নতির জন্য সম্পদের দেবী লক্ষ্মীর ছবি ভারতীয় নোটে ছাপানো দরকার। ফলে ভারতীয় নোটে ছবি ব্যবহার নিয়ে নানা সময় নানা মত উঠে এসেছে। কেউ কেউ এমনও দাবি করেছিলেন কেন শুধু মহাত্মা গান্ধীর ছবি থাকবে। আবার কেউ কেউ দাবি করেন, মহাত্মা গান্ধীর ছবি মুছে ফেলার। কেউ কেউ বলেন অন্য মহাপুরুষদের ছবিও রাখা যেতে পারে।
স্বাধীনতার পর বহু বছর ভারতীয় নোটে শুধু অশোক স্তম্ভের ছবি ব্যবহার করা হয়েছে। পরে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধী। সেইহেতু মহাত্মা গান্ধীর ছবি সার্বিক ব্যবহার করা হতে থাকে ভারতীয় নোটে। সেইসময় মনে করা হয়েছিল, গান্ধীজি ছাড়া অন্য কোনও মহাপুরুষের ছবি ছাপা হলে বিতর্ক তৈরি হতে পারত। বিরোধিতাও হতে পারত। তাই গান্ধীজির ছবি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়।












Click it and Unblock the Notifications