বিএমসির নির্বাচন, কংগ্রেসের মেয়র পদপ্রার্থী হতে পারেন অভিনেতা-মডেল
২০২২-এর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (brihanmumbai municipal corporation) ভোট। তবে তার স্ট্র্যাটেজি আগেই ছকে ফেলতে চাইছে মুম্বই কংগ্রেস (congress)। নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আগেই মেয়র (mayor) পদের জন্য
২০২২-এর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (brihanmumbai municipal corporation) ভোট। তবে তার স্ট্র্যাটেজি আগেই ছকে ফেলতে চাইছে মুম্বই কংগ্রেস (congress)। নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আগেই মেয়র (mayor) পদের জন্য প্রার্থী ঠিক করে ফেলতে চায় তারা। এব্যাপারে প্রাথমিকভাবে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে অভিনেতা রীতেশ দেশমুখ, মডেল মিলিন্দ সোমান, সোনু সুদের নাম ভেবেছে তারা।

কেউই কংগ্রেসের সদস্য নয়
রীতেশ দেশমুখ, মিলিন্দ সোমান, সোনু সুদ যে তিনজনের নাম স্ট্র্যাটেজি ডকুমেন্টে উঠে এসেছে, তাঁরা কেউই কংগ্রেসের সদস্য নন। ২৫ পাতার স্ট্র্যাটেজি ডকুমেন্ট তৈরি করেছেন শহর কংগ্রেসের সম্পাদক গণেশ যাদব। তবে তা এখনও সরকারিভাবে দলের নেতাদের সামনে তা রাখা হয়নি বলেই জানা গিয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তা এআইসিসির তরফে মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এইচকে পাটিলের সামনে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

দলে আলোচনা হবে
কংগ্রেস নেতা গণেশ যাদব জানিয়েছেন, মুম্বই কংগ্রেস সভাপতি ভাই জগতাপ বিষয়টি নিয়ে দলের বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলোচনা করবেন। ডকুমেন্টে বলা হয়েছে, নির্বাচনের আগেই দলের তরফ থেকে মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা উচিত। আর কোনও রকমের রাজনৈতিক চাপ ছাড়াই নামগুলি বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি বলা হয়েছে, যেসব নাম ঘোষণা করা হবে, তাঁদের প্রভাব যেন যুব সমাজের ওপরে থাকে। পাশাপাশি ডকুমেন্টে বলা হয়েছে, ইমেজ বিল্ডিং-এর জন্য সামান্য কিছু টিকিট যেন তরুণ প্রফেশনাল, সমাজ কর্মী, স্টার্টআপ মালিকদের দেওয়া হয়। পাশাপাশি ডকুমেন্টে এও বলা হয়েছে, এই নির্বাচনে কংগ্রেস কি শিবসেনার সঙ্গে জোট করবে, তা নিয়ে স্পষ্ট অবস্থান আগেই নেওয়া উচিত।

উপলব্ধির খেলায় জিততে প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি
রিপোর্টে বলা হয়েছে, উপলব্ধির খেলা জিততে দলের দৃষ্টি ভঙ্গি সঠিক হওয়া প্রয়োজন। বর্তমানে দলের অবস্থা ধোঁয়াশার বলেও মন্তব্য করা হয়েছে। রাজ্য পর্যায়ে শিবসেনার সঙ্গে জোট থাকায় বিএমসির ক্ষমতায় থাকা ওইদলের বিরোধিতা করতে কংগ্রেসকে সাধারণভাবে দেখা যায় না। বলা হয়েছে, ইস্যু ভিত্তিক অবস্থান ঠিক করতে হবে। তা হলে মানুষের সঙ্গে খুব ভালভাবে যোগাযোগ করা যাবে। এব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত বনিতে হবে বলেও মন্তব্য করা হয়েছে। বর্তমানে বিএমসিতে কোনও কংগ্রেস সদস্য নেই।

কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের দাবি
রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেস যদি একাই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়, তবে ১৪৭ টি আসনের সবকটিতেই প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে, কেননা বিএমসিতে কংগ্রেসের কোনও সদস্যই নেই।












Click it and Unblock the Notifications