হাতে কেটলি ও গ্লাস, বিদেশের মাটিতে চা বিক্রি করছেন 'মোদী'! ভিডিও ভাইরাল হতেই শোরগোল, দেখুন
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির উৎপত্তি বর্তমান সময়ে সমস্তক্ষেত্রে একটি বড় অস্বস্থির কারণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও প্রকাশ্যে আসার পরে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো প্রধানমন্ত্রীর চা বিক্রির ভিডিও পোস্ট করেছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী রাগিনী নায়ক সেই ভিডিওটি পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে চা বিক্রি করছেন।

সেই ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে একটি কেটলি এবং গ্লাস নিয়ে করিডোরে হাঁটতে দেখা যাচ্ছে। যে দৃশ্যটি মোদীর শৈশবের কথাগুলি মনে করিয়ে দেয় । কারণ তিনি বলেছেন যে, তিনি গুজরাটের ভাদনগর রেলওয়ে স্টেশনে তাঁর বাবাকে একটি চায়ের দোকান চালাতে সাহায্য করতেন।
ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে হালকা নীল রঙের কোট এবং কালো প্যান্ট পরে, লাল গালিচায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কেটলি এবং চায়ের গ্লাস হাতে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর অনুকরণে একটি কণ্ঠস্বরে বলতে শোনা যাচ্ছে, "চাই বোলো, চাইয়ে।"
দেখুন সেই ভিডিও...
अब ई कौन किया बे 🥴🤣 pic.twitter.com/mbVsykXEgm
— Dr. Ragini Nayak (@NayakRagini) December 2, 2025
এই পোস্টটি বিজেপি নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ভিডিওটিকে অনেকেই 'লজ্জাজনক' বলে অভিহিত করেছেন। আশা করা হচ্ছে যে, শীতকালীন অধিবেশন চলাকালীন এই বিতর্ক সংসদে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
যদিও, কংগ্রেস এই সমালোচনার জবাব এখনও দেয়নি। এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো প্রধানমন্ত্রীর চা বিক্রির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।












Click it and Unblock the Notifications