মোদীর মাকে আক্রমণের পর এবার খোদ প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ রাজ বব্বরের
উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর ফের একবার জড়িয়ে পড়লেন বিতর্কে।
উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর ফের একবার জড়িয়ে পড়লেন বিতর্কে। কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের বয়স তুলে কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি। এবার খোদ প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে আক্রমণের নিশানা করলেন। যা নিয়ে ফের নিন্দার ঝড় বইছে।

উদয়পুরে মোদী-শাহকে নিশানা
রাজস্থানের উদয়পুরে এক সভায় রাজ বব্বর বলেন, গুজরাত থেকে দুজন নেতা একটি গ্যাং চালাচ্ছেন। সেই গ্যাংয়ের উদ্দেশ্য হল গরিব মানুষের প্রাণ নেওয়া। অর্থাৎ মোদী ও শাহকে গ্যাংস্টার বলেছেন তিনি।

বব্বরের টার্গেট
রাজ বব্বর শাহকে টার্গেট করে বলেছেন, তাদের মধ্যে একজন গ্যাংস্টার আবার দলও চালাচ্ছেন। আর মোদীকে মনে করে বলেছেন, আর একজন মানুষকে ঠকিয়ে এই মুহূর্তে অনেক উচ্চ পদে বসে রয়েছে।

মোদীর মা-কে আক্রমণ
এর আগে রাজ বব্বর ভারতীয় টাকার অধঃপতনকে মোদীর মা নবতিপর হীরাবেনের বয়সের সঙ্গে তুলনা করেন। বলেন, আগে মোদী বলতেন, টাকার দাম তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বয়স ছুঁয়ে ফেলেছে। আর এখন দেখছি তা মোদীর মায়ের বয়সের কাছাকাছি চলে গিয়েছে।












Click it and Unblock the Notifications