Lok Sabha Vote 2024: 'ন্যায় পাত্র' কী বুঝতে পারছেন না? মোদীকে বোঝাতে সময় চাইলেন খাড়গে

গত কয়েকদিন ধরেই কংগ্রেসের ইস্তেহারের বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশ্যে নিশানা করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারে থাকা ন্যায় পাত্র কী তা নিয়ে তীব্র নিশানা করেছেন তিনি। এবার মোদীকে জবাব দিতে ময়দানে নামলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি চিঠি লিখে প্রধানমন্ত্রী মোদীর কাছে সময় চেয়েছেন। তিনি বলেছেন কংগ্রেসের ইস্তেহারে থাকা ন্যায় পাত্র আসলে কী সেটা বুঝতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী। সেটার সঠিক অর্থ তিনি বুঝিয়ে দিতে চান মোদীকে। আসলে কংগ্রেসের ইস্তেহারে থাকা ন্যায় পাত্র আসলে কি সেটা এবার স্পষ্ট করে বোঝাবেন তিনি।

Lok Sabha Vote 2024

গত কয়েকদিনে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের ইস্তেহার নিয়ে প্রচার মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছেন। কখনও তিনি অভিযোগ করেছেন কংগ্রেস ক্ষমতায় এলে গরিবের সম্পদ কেড়ে নেবে তারা। এমনকী মা-বোনেদের গয়নাও ছাড়বে না। এমনকী মঙ্গলসূত্রকেও রেহাই দেবে না তারা। সকলের সম্পদ কেড়ে নিয়ে বাইরে পাঠিয়ে দেবে বলে তীব্র আক্রমণ শানিয়ে গিয়েছেন মোদী।

মোদীর এই একের পর এক আক্রমণ শোনার পরেই মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের ন্যায় পাত্রের অনেক কিছুই বুঝতে পারেননি। আর সেটা বুঝতে না পারার কারণেই তিনি একের পর এক ভুল ব্যাখ্যা দিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী মোদী যেভাবে কংগ্রেেসর বিরুদ্ধে মঙ্গলসূত্র কেড়ে নেওয়ার কথা বলছেন সেটা একেবারেই ঠিক নয় বলে দাবি করেছেন তিনি।

কংগ্রেস সভাপতি এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লিখেছেন কংগ্রেসের ইস্তেহারে যে ন্যায় পাত্রের কথা বলা হয়েছে সেখানে ন্যায় বলতে বোঝানো হয়েছে সমাজের যুবাদের, মহিলা, কৃষক, শ্রমিকদের ন্যায়ের কথা। সেখানে প্রধানমন্ত্রী মোদী যেভাবে তার ব্যাখ্যা দিচ্ছেন তাতে স্তম্ভিত কংগ্রেস।

পাল্টা তিনি নিশানা করেছেন মোদী সরকারকে। খাড়গে অভিযোগ করেছেন, এই সরকার গরিব মানুষের কথা ভাবে না। তারা কেবল কাজ করে ধনীদের জন্য। শিল্পপতিরা মোদী সরকারের জমানায় আরও ধনী গয়েছে আর গরিবরা আরও গরিব হয়েছে। গরিব মানুষকেও এখন জিএসটি দিতে হচ্ছে। কংগ্রেস ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে না। কংগ্রেসের এই ইস্তেহার দেশের গরিব মানুষের জন্য। তাতে ধর্মের কোনও ভেদাভেদ নেই। সকলকে একসঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা বলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+