ঘরে ধারাল ছুরি রাখুন হিন্দুরা, বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে FIR

ঘরে ধারাল ছুরি রাখুন হিন্দুরা, বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে FIR

হিন্দুরা সকলে নিজের সঙ্গে ধারালো ছুরি রাখুন। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্যের জেরে এফআইআর দায়ের সিমোগ্গা থানার পুলিশের। অভিযোগ বিজেপি সাংসদ হিন্দুদের ঘরে অস্ত্র রাখার কথা বলে উস্কানি দিচ্ছে। এই নিয়ে সরব রাজনৈতিক মহলও। কংগ্রেস নেতা কানহাইকা কুমার অভিযোগ করেছেন, বিজেপি নেত্রী অমিত শাহের ভূমিকাকে সংশয়ের মুখে ফেলে দিচ্ছেন। যাঁর কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা।

প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত মন্তব্য

প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত মন্তব্য

বরাবরই বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে নিয়ে অস্বস্তি বাড়ে বিজেপির। কয়েকদিন আগে ফের বিতর্কিত মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের এই বিজেপি সাংসদ। তিনি হিন্দুদের ঘরে অস্ত্র রাখার কথা বলেছেন। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর যিনি নিজেকে সাধ্বী প্রজ্ঞা বলে দাবি করে থাকেন। তিনি বলেছেন, হিন্দুরা নিজের সঙ্গে সবসময় একটা ধারাল ছুরি রাখুন। এবং একটি সম্প্রদায়ের বিরুদ্ধে এই মন্তব্য করেছেন তিনি।

প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে এফআইআর

প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে এফআইআর

প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের করেছে সিমোগ্গা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন বিজেপি নেত্রী। এর আগেই তাঁকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করার অভিযোহ উঠেছে। বিজেপি নেত্রী এবার হিন্দু জাগরণ বেদিকা মঞ্চের অনুষ্ঠানে হিন্দুদের বাড়িতে সবসময় ধারালো ছুরি রাখার কথা বলেছেন তিনি। এক কথায় হিন্দুদের অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছেন বিজেপি নেত্রী। তারপরেই তাঁর বিরুদ্ধে সিমোগ্গা থানায় অভিযোগ জানানো হয়।

একাধিক ধারায় অভিযোগ

একাধিক ধারায় অভিযোগ

বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫৩এ, ১৫৩বি, ২৬৮,২৯৫এ,২৯৮,৫০৪,৫০৫ এবং ৫০৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে বিজেপি নেত্রীর বিরুদ্ধে। তাতে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগো রয়েছে। এমনকি একটি বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কোটে থানার পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

 তীব্র সমালোচনা কানহাইয়া কুমারের

তীব্র সমালোচনা কানহাইয়া কুমারের

প্রজ্ঞা ঠাকুরের উস্কানিমূলক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। তিনি অভিযোগ করেছেন, বিজেপি নেত্রী উস্কানি মূলক মন্তব্য করে অমিত শাহের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। গোটা দেশের াইন শৃঙ্খলার রক্ষা করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব। সেখানে একটি ধর্মের মানুষকে অস্ত্র হাতে নিতে বলে তিনি আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছেন। সেই সঙ্গে তিনি বুঝিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+