হিন্ডেনবার্গ নিয়ে একাধিক দাবিতে পথে নামছে কংগ্রেস, ২২ অগাস্ট দেশব্যাপী প্রতিবাদ আহ্বান

ফের একবার হিন্ডেনবার্গ ইস্যুতে আলোড়ন ভারতীয় রাজনীতিতে। কংগ্রেস আক্রমণ করলে বিজেপি তার পাল্টা আক্রমণে যাচ্ছে। এবার কংগ্রেস হিন্ডেনবার্গ নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে।

হিন্ডেনবার্গ নিয়ে বর্তমান বিতর্কের প্রেক্ষিতে কংগ্রেস আগামী ২২ অগাস্ট দেশব্যাপী আন্দোলনের ঘোষণা করেছে। কংগ্রেসের তরফে এর মধ্যেই হিন্ডেনবার্গ নিয়ে কেন্দ্রের বিজেপির সরকারের ওপরে চাপ বাড়িয়েছে।

Congress

  • কংগ্রেসের দাবি

কংগ্রেসের তরফে হিন্ডেনবার্গ নিয়ে সেবি প্রধান মাধবী বুচের পদত্যাগ দাবি করা হয়েছে। পাশাপাশি আদানিদের বিরুদ্ধে তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিও তোলা হয়েছে।

  • কংগ্রেস সভাপতির ডাকে বৈঠক

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে দলের সাধারণ সম্পাদক, রাজ্য কংগ্রেসের প্রধান ও রাজ্য এআইসিসির ইনচার্জদের নিয়ে বৈঠক করেন। তারপরেই এই বিষয়টি সামনে এসেছে। কংগ্রেসের বৈঠকে কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আলোচনা ছাড়াও সাংগঠনিক বিষয় ও জাতীয় সমস্যা নিয়ে আলোচনা হয়।

  • কী বলছেন কংগ্রেস সভাপতি

বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক্স হ্যান্ডেলে বলেছেন, সেবি ও আদানির মধ্যে সম্পর্ক নিয়ে যে বিষয়টি সামনে এসেছে, তা নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন। তিনি বলেছেন, শেযার বাজারের ছোট বিনিয়োগকারীদের অর্থকে বিপাকে ফেলা যাবে না। মোদী সরকারের কাছে তার দাবি, অবিলম্বে সেবি চেয়ারপার্সনকে পদত্যাগ করতে হবে এবং এব্যাপারে জেপিসি গঠন করতে হবে।

  • পথে নামবে কংগ্রেস

কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল জানিয়েছেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সেবি প্রধানের পদত্যাগ এবং আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে আগামী ২২ অগাস্ট কংগ্রেস দেশব্যাপী আন্দোলনে নামবে।

  • কী বলছে হিন্ডেনবার্গ

গত ১০ অগাস্ট হিন্ডেনবার্গ রিসার্চ অভিযোগ করে, সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ অর্থ পাচার করে আদানিদের অফসোর তহবিলে অংশীদার হয়েছেন।

  • কী বলছে সেবি

সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ হিন্ডেনবার্গের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে সেবির তরফে দাবি করা হয়েছে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগগুলির যথাযথ তদন্ত করা হয়েছে। পাশাপাশি আদানি গোষ্ঠীও অভিযোগগুলিকে বিদ্বেষপূর্ণ বলে অভিযোগ করেছে। তাদের আরও দাবি, সেবি চেয়ারপার্সন কিংবা তাঁর স্বামীর সঙ্গে তাদের কোনও বাণিজ্যিক সম্পর্ক নেই।

  • কী বলছে বিজেপি

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের অভিযোগ হিন্ডেনবার্গের সাম্প্রতিক রিপোর্ট ভারতের শেয়ারবাজারকে নাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। তিনি বলেন, শনিবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। যার প্রভাব সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে। তিনি বলেন, সেবির প্রধান এব্যাপারে জবাব দিয়েছেন। তিনি আরও বলেন, কংগ্রেস ভারতকে দুর্বল করতে চায় এবং দেশের আর্থিক অবস্থা খারাপ করতে চায়। তিনি বলেন, বিজেপি ভারতকে কোনওভাবেই দুর্বল হতে দেবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+