সাংসদের হেফাজত থেকে উদ্ধার কয়েকশো কোটি! 'ব্যক্তিগত' যুক্তি কংগ্রেস নেতৃত্বের
ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার কংগ্রেস সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর হেফাজত থেকে আয়কর দফতরের অভিযানে প্রায় তিনশো কোটি টাকা উদ্ধার করা হয়েছে। যা নিয়ে সক্রিয় কংগ্রেস হাইকমান্ড। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেসের কাছ থেকে।
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, দলের কোনও সাংসদ যদি কোনও অপরাধে যুক্ত থাকেন, তবে তার জবাব তিনিই দেবেন। তিনি প্রশ্ন করে বলেছেন, সাহু টাকা কোথা থেকে পেয়েছেন? তিনি কি সততার সঙ্গে এই অর্থ উপার্জন করেছেন, নাতি এটি কালো টাকা? বিষয়কিটে ব্যক্তিগত বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শনিবার কটাক্ষ করে বলেন, রাহুল গান্ধী ও তার দল দুর্নীতিতে জড়িত। অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে রাহুল গান্ধীকে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর সঙ্গে দেখা যাচ্ছে।
অমিত মালব্য রাহুল গান্ধী ও কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে বলেছেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা আসলে ভারতের চোরদের সঙ্গে সংযোগ স্থাপনের যাত্রা ছিল। কংগ্রেসকে দুর্নীতির আখড়া বলে নিশানা করে তিনি বলেছেন, ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের হেফাজত থেকে তিনশো কোটি টাকা উদ্ধার তার জ্বলন্ত প্রমাণ।
এর আগে ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন জয়গায় তল্লাশি চালায় আয়কর বিভাগ। সেই সময় আলমারিতে সাজিয়ে রাখা কোটি কোটি টাকা উদ্ধার করা আয়কর বিভাগ। অভিযানের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে আয়কর বিভাগের কর্তারা তিন ধরে নোট গুণছেন।
উল্লেখ্য আয়কর বিভাগ বুধবার ছয় ডিসেম্বর ওড়িশার বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড এবং এর সঙ্গে সম্পর্ক যুক্ত বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। কর ফাঁকির সন্দেহে অভিযান চালানো হয় বলে সূত্রেরর খবর। তারপরেই কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। যা গুণতে একটা সময় মেশিনও খারাপ হয়ে যায়। আয়কর বিভাগের অভিযান চলে বলদেব সাহু ইনফ্রা প্রাইভেট লিমিটেডেও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications