National Alliance Committee: ইন্ডিয়া ব্লকের বৈঠকের আগে তৎপরতা! ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করল কংগ্রেস
National Alliance Committee: ইন্ডিয়া ব্লকের বৈঠকের আগে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করল কংগ্রেস। এই কমিটিতে কংগ্রেসের পাঁচ সিনিয়র নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজস্থান ও ছত্তিশগড়ের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ভূপেশ ভাঘেল ছাড়াও, সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিক এবং মোহন প্রকাশকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে মুকুল ওয়াসনিককে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক সংগঠন কেসি ভেনুগোপাল এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-এর সাধারণ নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সভাপতি ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করেছেন। সূত্রের খবর অনুযায়ী, এই কমিটি ন্য দলের সঙ্গে জোট গঠনের সব দিক খতিয়ে দেখবে।

গত বিধানসভা নির্বাচনে হাতে থাকা হিন্দি বলয়ের দুই রাজ্য ছত্তিশগড় ও রাজস্থান হারিয়েছে কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে ভূপেশ বাঘেল ও অশোক গেহলটকে গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করা যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা। তবে কংগ্রেস দুই রাজ্যে পরাজয়ের পর থেকেই জাতীয় স্তরে অশোক গেহলট ও ভূপেশ বাঘেলকে জাতীয়স্তরে দায়িত্ব দেওয়ার কথা বলেছিল।
এদিকে মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠক হতে চলেছে। এই বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হতে চলেছে। বিরোধীদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হল উত্তর প্রদেশ, পঞ্জাব, দিল্লি, কেরল ও পশ্চিমবঙ্গের আসন রফার বিষয়টি। সেই পরিস্থিতিতে কংগ্রেস ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি গঠন করেছে।
In the run-up to the General Elections-2024, Congress President Shri @kharge has constituted an National Alliance Committee, as follows, with immediate effect:
— Congress (@INCIndia) December 19, 2023
1. Shri Ashok Gehlot
2. Shri Bhupesh Baghel
3. Shri Mukul Wasnik- Convenor
4. Shri Salman Khurshid
5. Shri Mohan… pic.twitter.com/mUkyLF7yJt
হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর এটি ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠক। এই বৈঠককে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের প্রশ্ন বৈঠকে চা খাওয়া ছাড়া আর কী হয়।
এদিনের ইন্ডিয়া ব্লকের বৈঠকের জন্য দিল্লিতে পৌঁছে গিয়েছেন ২৭ টি দলের নেতারা। এঁদের মধ্যে রয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, ডি রাজা, লালু যাদব, তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং জয়ন্ত চৌধুরীর মতো নেতারা।
ইন্ডিয়া ব্লকের প্রথম বৈঠকটি হয়েছিল পাটনায় ২৩ জুন, দ্বিতীয় বৈঠক হয় বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই। ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর জোটের তৃতীয় বৈঠক হয়। সেখানে ১৪ সদস্যের সমন্বয় কমিটি এবং ১৯ সদস্যের নির্বাচনী কৌশল কমিটি ঘোষণা করা হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ২৭ টি দলের নেতারা একত্রিত হয়েছেন।












Click it and Unblock the Notifications