Congress: রাহুলকে টুইট-খোঁচা! বিজেপির আইটি সেলের প্রধান মালব্যের বিরুদ্ধে এফআইআর
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে টুইট করায় বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। বুধবার বেঙ্গালুরুতে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কংগ্রেস
কংগ্রেস নেতা রমেশবাবু এফআইআর দায়ের করেন। রমেশবাবুর অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় আইপিসি-র ১৫৩-এ, ১২০বি, ৫০৫/২ ও ৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

অভিযোগ, রাহুল গান্ধীকে নিয়ে আপত্তিকর টুইট করেন অমিত মালব্য। তার পাল্টা কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ এনেছে বিজেপি। কংগ্রেস অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, আইন আইনের পথে চলবে।
গত ১৭ জুন অমিত মালব্য একটি টুইট করেছিলেন। সেই টুইটে তিনি লেখেন. রাহুল গান্ধী ভয়ঙ্কর ও কপট খেলা খেলছেন। তাঁর এই টুইটের বিরুদ্ধেই বেঙ্গালুরুর থানায় এফআইআর দায়ের করেন কংগ্রেস নেতা রমেশ বাবু। তারপরই কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা।
বিজেপির যুব মোর্চার প্রধান তেজস্বী সূর্য টুইট করে জানিয়েছেন এই এফআইআর সিদ্দারামাইয়া সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির প্রমাণ। এফআইআরে যে সমস্ত ধারা আনা হয়েছে, তা একেবারেই ঠিক নয়। এই ধারাই প্রমাণ করেছে, কংগ্রেস কতটা প্রতিহিংসাপরায়ণ।

তবে এর পাল্টা জবাদ দিতে ছাড়েননি কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেন, বিজেপি যখনই আইনের মুখে এসে পড়ে, তখনই কান্নাকাটি জুড়ে দেয়। যখনই আইনের প্যাচে পড়ে তখনই তাদের চোখ ফেটে জল বেরিয়ে আসে। সমস্যা হল এরা আইন মানে না।
তিনি বলেন, আমি বিজেপিকে একটা প্রশ্ন করতে চাই। বলুন তো, এফআইআরের কোন অংশটি আপনাদের প্রতিহিংসা বলে মনে হচ্ছে? আমরা আইনি পরামর্শ মেনে সঠিক অভিযোগের ভিত্তিতে এই এফআইআর করেছি। রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ভাষা তিনি টুইটে ব্যবহার করেছেন, তার পরিপ্রক্ষিতে গ্রেফতার হতে পারেন অমিত মালব্য।












Click it and Unblock the Notifications