লোকসভার স্পিকার নির্বাচন: মঙ্গলবার দলীয় সাংসদদের জন্য হুইপ কংগ্রেস-বিজেপির
আঠারো তম লোকসভার প্রথম অধিবেশন। লোকসভার সদস্যদের শপথ গ্রহণের পরে বুধবার হতে চলেছে স্পিকার নির্বাচন। বিজেপির তরফে ডেপুটি স্পিকার নিয়ে কোনও কথা না বলায় কংগ্রেস স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লকের স্পিকার পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কেরলের সাংসদ কে সুরেশ।
সেই নির্বাচনে যাতে লোকসভায় দলের সব সাংসদ উপস্থিত থাকেন, তার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। কংগ্রেস সংসদীয় দলের তরফে সাংসদের উদ্দেশে জারি করা চিঠিতে বলা হয়েছে, বুধবার লোকসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপিত হবে। সেই কারণে লোকসভায় দলের সব সদস্যদের অনুগ্রহ করে থাকার অনুরোধ করা হচ্ছে। এব্যাপারে বেলা এগারোটা থেকে সংসদ মুলতুবি না হাওয়া পর্যন্ত সাংসদদের উপস্থিত থাকতে হবে।

অন্যদিকে, বিজেপির তরফেও সাংসদদের উদ্দেশে হুইপ জারি করা হয়েছে। বুধবার অধিবেশন চলার সময় স্পিকার নির্বাচনে সাংসদদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
Congress issues a three-line whip to its party MPs in Lok Sabha to remain present in the House tomorrow, 26th June pic.twitter.com/x9fGMAoOuJ
— ANI (@ANI) June 25, 2024
দেশের প্রথমবার লোকসভা নির্বাচন হয় ১৯৫২ সালে। তারপর থেকে ২০২৪ পর্যন্ত আঠারোবার। আগের সতেরোবারে স্পিকার পদের জন্য কোনও লড়াই হয়নি। অর্থাৎ ভারতের গণতন্ত্রের ইতিহাসে প্রথমবার লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে।
এই স্পিকার পদের নির্বাচনে বিজেপির প্রার্থী ওম বিড়লার লড়াই কংগ্রেসের কে সুরেশের। প্রাথমিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধীদের মধ্যে স্পিকার পদের জন্য ঐক্যমত্য হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিরোধীদের তরফে ডেপুটি স্পিকার পদটি দাবি করা হয়। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিরোধীদের সেই শর্ত মানতে চায়নি। ফলে বুধবার স্পিকার পদে প্রথমবারের জন্য নির্বাচন হতে চলেছে।












Click it and Unblock the Notifications