কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় এক লাইনের বিবৃতি কংগ্রেসের, গুরুদায়িত্ব খাড়গের কাঁধে

কর্নাটকে বড়ো জয় পেয়েছে কংগ্রেস। বিজেপিকে ক্ষমতাচ্যুত করে কংগ্রেস বসতে চলেছে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী। তা চূড়ান্ত করতেই রবিবার বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের নবিনির্বাচিত বিধায়ক ও পর্যবেক্ষকরা। শেষপর্যন্ত এক লাইন বিবৃতি দিয়েই সমাপ্ত হল বৈঠক।

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তাঁকে বেছে নেওয়ার গুরুভার বর্তাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাঁধে। শপথের দিন ঘোষণা হয়ে গেলেও মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা বিরত রাখল কংগ্রেস। এদিন কংগ্রেসের পক্ষে শুধু জানানো হয়, কংগ্রেস লেজিসলেটিভ পার্টি সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীকে বেছে নেবেন সর্বভারতীয় সভাপতি।

কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী

কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর শাংরি-সা-হোটেলে এদিন কংগ্রেসের সিএলপি-র বৈঠক হয়। এই বৈঠকে কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন এআইসসির প্রতিনিধি রণদীপ সিং সুরজেওয়ালা-সহ রাজ্য কংগ্রেস কমিটিও নবনির্বাচিত বিধায়করা। এই বৈঠকে সিদ্দারামাইয়া ও শিবকুমার পাশাপাশি বসেছিলেন। মূলত মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা নির্ধারণ করতেই এই বৈঠক।

এদিন কর্নাটকের বিধায়কদের নিয়ে বৈঠকে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সিদ্ধান্তে পৌঁছলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন কংগ্রেস সভাপতি মল্লিকারার্জুন খাড়গে। এদিনের বৈঠকে কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে তা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, কোনো ফাটল না ধরে, তার জন্য সাবধানী কংগ্রেস।

এদিন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করা হলেও কর্নাটকে কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার হবে কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপস্থিত থকাতে পারেন সোনিয়া গান্ধীও।

কংগ্রেসের তরফে এদিন জানানো হয়েছে, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার শপথ নেবেন। একইসঙ্গে তাঁর মন্ত্রিসভাও শপথ নেবে বৃহস্পতিবার। কংগ্রেস সমস্ত সমমনোভাবাপন্ন দলকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী

দক্ষিণে বিজেপির একমাত্র ঘাঁটি ছিল কর্নাটক। সেই ঘাঁটি এখন কংগ্রেসের দখলে। কর্নাটক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। শনিবার কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রকাশিত ফলে কংগ্রেস ২২৪ আসনবিশিষ্ট কর্নাটকে ১৩৫ আসনে জিতে বিপুল জয় পেয়েছে।

কংগ্রেস মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বভারতীয় সভাপতির কাছে একটি প্রস্তাব পাস করে। তার ফলে এদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল না। তবে সমস্ত বিধায়কের মতামত নিশ্চিত করা হয় বলেই জানা গিয়েছে। এখন স্রেফ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার অপেক্ষা।

কর্নাটকের শীর্ষ পদের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মধ্যেই মূলত লড়াই। উভয়ের বাড়ির সামনেই এদিন পোস্টার পড়েছে। সিদ্দারামাইয়াকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে পোস্টার দেওয়া হয়েছে। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শিবকুমারের বাড়ির বাইরেও পোস্টার পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+