বিজেপিকে ধাক্কা দিয়ে লাদাখে বড় জয়! ভারত জোড়ো যাত্রার প্রভাব, দাবি কংগ্রেসের
লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (LAHDC)-র নির্বাচনে কংগ্রেস ধাক্কা দিল বিজেপিকে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এই জয়ের পিছনে সরাসরি প্রভাব রয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রার।
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই জয় নিয়ে সংবাদ মাধ্যমকে কটাক্ষ করে বলেছেন, জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমে এনিয়ে কোনও খবরই রাখা হবে না। তিনি দাবি করেছেন, লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপি প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স একসঙ্গে এলএএইচডিসির নির্বাচনে ১৭ টি আসনে জয় পেয়েছে। এখনও ভোটগণনা চলেছে। ৪ অক্টোবর এলএএইচডিসির ২৬ টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে এখনও পর্যন্ত ২০ টি আসনের ফল ঘোষণা করা হয়েছে।
এনডিটিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, ১৭ টির মধ্যে ন্যাশনাল কনফারেন্স জিতেছে নটি আসনে আর কংগ্রেস জয় পেয়েছে আটটি আসনে। বিজেপি জয় পেয়েছে দুটি আসনে এবং নির্দলয়ীরা একটি আসনে জয় পেয়েছে।
কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স নিজেদের মধ্যে প্রাক নির্বাচনী জোট ঘোষণার পরেও তারা ২৬ টি আসনের মধ্যে ২২ টি ও ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন ছিল ত্রিমুখী। উভয় দলই জানিয়েছে, সেখানে ব্যবস্থা এমন ছিল যে, বিজেপির সঙ্গে তাদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছিল।
প্রসঙ্গত, ২০১৯-র ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে এলএএইচডিসির নির্বাচন ছিল কারগিলে প্রথম ভোট।












Click it and Unblock the Notifications