Tripura Vote: শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে জোটের ঘোষণা বাম-কংগ্রেসের! পাশে থাকবে তিপ্রা মথাও
বিজেপির চিন্তা বাড়ল ত্রিপুরায়। শেষ মুহূর্তে বড় জোট সে রাজ্যে। বিশেষ করে দীর্ঘদিনের লালদুর্গে এবার কি পদ্ম ফোটাতে পারবে বিজেপি। অন্তত এই সিদ্ধান্তের পর এমনটাই জল্পনা তৈরি হয়েছে।
দীর্ঘ আলোচনার পর জট খুলল! জোটের ঘোষণা করল বাম এবং কংগ্রেস। সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বাম-কংগ্রেসের জোট নিয়ে আলোচনা চলছিল। যদিও শেষে মুহূর্তে ভেস্তে যায় সমস্ত আলোচনা। বাম এবং কংগ্রেস দুজনেই আলাদা করে একাধিক আসনে প্রার্থী দেয়।

কিন্তু শেষ মুহূর্তে নতুন করে ফের আলোচনা শুরু হয়। এই অবস্থায় বৃহস্পতিবার বাম এবং কংগ্রেসের মধ্যে জোট নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আর তাতেই খুলে যায় জোটের জট। আর এরপরেই বাম এবং কংগ্রেস যৌথ ভাবে জানিয়ে দেয়, বিধানসভা নির্বাচনে তাঁরা একসঙ্গেই লড়বে। আর তা কীভাবে সেই রণকৌশলও এদিনের বৈঠকে চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানানো হয়।
এক বিবৃতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাতে বলা হয়েছে কংগ্রেস তিনটি অতিরিক্ত আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে। একই ভাবে ১৩ টি আসল বামেরাও প্রার্থী প্রত্যাহার করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রিপুরায় মনোনয়ন প্রত্যাহাত করার শেষ দিন ছিল।
জোট চূড়ান্ত হওয়ার পরেই বাম এবং কংগ্রেস উভয়ই প্রার্থীরাই সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন করে নেয়। আর তা নিয়ে নেওয়াতে বামফ্রন্ট ৪৫টি, একটি বাম সমর্থিত নির্দল ও ১৩টি আসনে কংগ্রেস লড়াই করছে। অন্যদিকে তাৎপর্যপূর্ণ ভাবে তিপ্রা মথাও এই জোটে সামিল হয়েছে। তবে সরাসরি ভাবে তাঁরা জোটে যোগ দিচ্ছেন না বলেই জানা যাচ্ছে। তবে বাম-কংগ্রেস জোটের প্রার্থীদের ঘুরপথে সমর্থন করবে রাজা প্রদ্যোৎমাণিক্যের দল। এক্ষেত্রে তাঁদের একটাই সমস্যা! সিএএ'র দাবিকে সমর্থন করে। যা কংগ্রেস কিংবা বামফ্রন্ট নীতিগত ভাবে করে না।
যদিও জোটে সামিল হওয়ার পরেই একাধিক জায়গা থেকে প্রার্থী তাঁরা তুলে নিয়েছে বলেই খবর। যদিও কিছু আসনে এখনও প্রার্থী থেকে গিয়েছে। শেষ মুহূর্তে বেশ কিছু আসনে প্রার্থী প্রত্যাহার করা সম্ভব হয়নি। তবে আগামিদিনে আলোচনার ভিত্তিতে ওই সমস্ত জায়গাগুলিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে এই জোটে আদৌতে বিরোধী শিবিরে ভোট বাড়বে বলেই মনে করা হচ্ছে। চাপ বাড়বে বিজেপির। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ত্রিপুরার মানুষ মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বিজেপিকে ভোট দেবে। যদিও পালটা বামফ্রন্টের দাবি, বিজেপির অপশাসন থেকে ত্রিপুরার মানুষকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত।
তবে এই রাজনৈতিক প্রেক্ষাপটেই আগামী সপ্তাহেই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে একাধিক আসনে তাঁরা সে রাজ্যে প্রার্থী দিয়েছে তৃণমূল। যদিও বাম কংগ্রেস কিংবা বিজেপির কাছে তৃণমূল কোনও ফ্যাক্টর নয় বলেই জানাচ্চে।












Click it and Unblock the Notifications