কংগ্রেস ও সহযোগীরা টুলকিট গ্যাংয়ের অংশ, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে বিজেপির পাল্টা আক্রমণ

ফের একবার হিন্ডেনবার্গ রিপোর্ট ভারতের রাজনীতিতে আলো়ড়ন ফেলে দিয়েছে। সেই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে বিজেপি। তারা হিন্ডেনবার্গের সাম্প্রতিক রিপোর্ট প্রত্যাখ্যান বলে দাবি করে, এটিকে দেশের অর্থনীতিকে আঘাত করার ষড়যন্ত্র বলে অভিহিত করেছে।

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ সোমবার সাংবাদিক সম্মেলন করে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আমেরিকার ব্যবসায়ী জর্জ সোরোস এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের সমালোচনা করেছেন।

ravi sankar prasad

  • বিজেপির নিশানায় কংগ্রেস

রবিশঙ্কর প্রসাদ বলেছেন, তারা আশা করেছিলেন, তৃতীয়বারের মতো ক্ষমতা থেকে দূরে থাকার পর কংগ্রেসের নোকেরা টুলকিট ব্যবহার করবে না। কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস দেশের অর্থনীতিতে নৈরাজ্য ছড়াতে চাইছে।

কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, ওরা চায় ভারতে কোনও আর্থিক বিনিয়োগ না হোক। কংগ্রেস ভারতে দুর্বল করতে চায় এবং দেসের আর্থিক অবস্থা খারাপ করতে চায়। তিনি বলেন, বিজেপি ভারতকে কোনওভাবেই দুর্বল হতে দেবে না।

  • শেয়ারবাজারকে নাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের অভিযোগ হিন্ডেনবার্গের সাম্প্রতিক রিপোর্ট ভারতের শেয়ারবাজারকে নাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। তিনি বলেন, শনিবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। যার প্রভাব সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে। তিনি বলেন, সেবির প্রধান এব্যাপারে জবাব দিয়েছেন।

  • নিশানায় হিন্ডেনবার্গ

রবিশঙ্কর প্রসাদের অভিযোগ হিন্ডেনবার্গের ভারত বিরোধী অ্যাজেন্ডা রয়েছে। তিনি বলেছেন, হিন্ডেনবার্গের প্রথম রিপোর্ট নিয়ে একটি নোটিশও পাঠানো হয়েছে। কিন্তু তারা সেই নোটিশের জবাব না দিয়ে আবারও ভিত্তিহীন অভিযোগ করেছে। বিজেপি নেতা বলেছেন, সেবি এবং সেবির প্রধান এব্যাপারে তাঁদের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু তার পরেও প্রশ্ন উঠছে।

রবিশঙ্কর প্রসাদ বলেছেন, মার্কিন ব্যবসায়ী জর্জ সোরোস হিন্ডেনবার্গের প্রধান বিনিয়োগকারী। তিনি হিন্ডেনবার্গকে টুলকিট গ্যাং বলে নিশানা করেন। তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিকে আঘাত করা হচ্ছে। যে কারণে শেয়ারবাজার অস্থিতিশীল হচ্ছে।

  • কী বলেছিলেন জর্জ সোরোস

জর্জ সোরোস সবসময়ই সংবাদ শিরোনামে থাকেন। তিনি এর আগে বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিন ক্রমাগত ক্ষমতায় থেকে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছেন।

জর্জ সোরোস ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি তিনি মিউনিখে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু মোদী গণতান্ত্রিক নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+