কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ! দিল্লির রামলীলা ময়দানে 'মহা সমাবেশ' করবে ইন্ডিয়া ব্লক

একদিকে বিরোধীদের ঐক্যকে তুলে ধরা, অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ। ইন্ডিয়া ব্লকের তরফে ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, স্বৈরাচারের বিরুদ্ধে ৩১ মার্চ সকাল দশটায় সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে গোপাল রাই কেন্দ্রকে নিশানা করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছেন। তিনি বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশ জুড়ে সংবিধানকে যাঁরা ভালবাসেন, তাঁদের মনে ক্ষোভ রয়েছে। শুধু কেজরিওয়ালকে নয়, সব বিরোধীদের নিশ্চিহ্ন করতে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

Arvind Kejriwal

গোপাল রাই বলেছেন, হয় বিধায়কদের কেনা হচ্ছে, কিংবা তাদের বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে, না হলে তাদের জাল মামলায় অভিযুক্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াইয়ে প্রসারিত করতে, ৩১ মার্চ রবিবার সকাল দশটায় রামলীলা ময়দানে সভার ডাক দেওয়া হয়েছে।

অন্যদিকে, দিল্লির মন্ত্রী অতীশি বলেছেন, মহা সমাবেশ কেজরিওয়ালকে বাঁচাতে নয়, গণতন্ত্রকে বাঁচাতে। বিরোধীরা একতরফা হামলার সম্মুখীন হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিন দিল্লিতে আপ ও কংগ্রেসের নেতারা যৌথ সাংবাদিক সম্মেলন করেন। এদিন কংগ্রেসের তরফেও অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী এজেন্সিকে ব্যবহার করে, বিধায়ক কিনে, বিরোধীদের কিনে, ভুয়ো মামলা দিয়ে একের পর এক নেতাকে গ্রেফতার করে বিরোধীদের নির্মূল করার ষড়যন্ত্র করছে। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এখন বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোটের নেতাদের ভুয়ো মামলা দিয়ে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+