ডার্ক ওয়েবে নেটের প্রশ্ন ফাঁসের অভিযোগ! এনটিএ সার্ভারের তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

নিট ইউজির প্রশ্ন ফাঁসের পরে ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। যে কারণে পরীক্ষা শুরু হওয়ার আগেই তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। পরে অবশ্য জানানো হয় পরীক্ষা হবে ২১ অগাস্ট থেকে চার সেপ্টেম্বরের মধ্যে। এরপর নিট ইউজি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।

অন্যদিকে ইউজিসি নেটের প্রশ্ন ফাঁসের উৎসের খুঁজে বের করতে সারা দেশে এনটিএ-র সব সার্ভার তদন্ত করে দেখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সার্ভারগুলি পরীক্ষা করে দেখছেন আই ফোরসির আধিকারিকরা। আইফোরসি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এই তদন্ত করছে।

Modi

স্বরাষ্ট্রমন্ত্রক, শিক্ষামন্ত্রক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে কয়েকদফা বৈঠকের পরে এই তদন্তের সিদ্ধান্ত নেয়। ডার্ক ওয়েব থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর, ওই সার্ভারগুলির গুণমান এবং ফাঁস বন্ধ করার ব্যবস্থা নিশ্চিত করবে আই ফোরসির টিম। তবে সার্ভারে কোনও ত্রুটি ধরা পড়লে তা নিষিদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের আইফোরসির আধিকারিকদের একটি দল সম্প্রতি পরীক্ষা কমান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, ইউজিসি নেট প্রশ্্ন ফাঁসের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম শাখা, আই ফোর সি ইতিমধ্যেই তাদের রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ইউজিসির প্রশ্ন ফাঁস হয় ডার্ক ওয়েবে। ফাঁস হওয়া প্রশ্ন টেলিগ্রামেও ছিল বলে জানিয়েছিলেন তিনি।

সিবিআই আধিকারিকরা ইউজিসি নেট প্রশ্নপত্র ফাঁসের তদন্ত বিহারের নওদায় গিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, হামলা এবং অন্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+