বাজেট পেশের দিনেই বড় ধাক্কা! বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, কত টাকা বাড়ল? চিন্তায় ব্যবসায়ীরা
কেন্দ্রীয় বাজেট পেশের দিনেই গ্যাসের দামে এল বড় পরিবর্তন। এই মুহূর্তে মূলত ব্যবসায়ীদের উপরই তার প্রভাব পড়ল। বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে হয়েছে ৪৯ টাকা ৫০ পয়সা। যদিও স্বস্তির খবর এটাই যে, গৃহস্থালির গ্যাসের দামে কোনোরকমের রদবদল হয়নি।

রান্নার কাজে ব্যবহৃত হওয়া ১৪.২ কেজির গৃহস্থালি গ্যাস সিলিন্ডারের দাম ঠিক আগের মতোই ৮৭৯ টাকায় স্থির রাখা হয়েছে। সেই কারণে সাধারণ পরিবারগুলিকে আপাতত বাড়তি কোনও খরচের মুখে পড়তে হচ্ছে না। তবে হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান এবং নানা রকমের বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলিতে ব্যবহৃত হওয়া ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৯৩ টাকা ৫০ পয়সা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৪৪ টাকা ৫০ পয়সা।
হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন ছোট-বড় বহু ব্যবসায়ীরা। অনেকেই আশঙ্কা করছেন যে, গ্যাসের খরচ যদি বাড়ে তাহলে তার সরাসরি প্রভাব যেকোনো খাবার এবং পরিষেবার দামে প্রভাব পড়তে পারে। বাজেটের দিনেই এরকম একটি সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহলে।
এদিকে আবার বাজেট বক্তৃতায় গৃহস্থালির গ্যাসের ভর্তুকি নিয়ে কোনও নতুন ঘোষণা হয় কি না, সে দিকেই নজর রাখছেন সাধারণ মানুষ। বিশেষ করে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের জন্য কোনও নতুন সুবিধা অথবা ছাড় ঘোষণা করা হয় কি না, তা নিয়েও আগ্রহ রয়েছেনা সাধারণ মানুষেরা।
এই নতুন গ্যাসের দাম শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে কার্যকর হয়েছে। বাজেট ঘোষণার পর গ্যাস এবং জ্বালানি নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications