শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, গুজরাটে, পূর্বাভাস দিল 'মৌসম ভবন'

আবহাওয়ার পূর্বাভাস

চলছে ডিসেম্বর মাস। আর পৌষের শীত পড়েছে বেশ ভালোই। তবে অন্যান্য বছর বড়দিনের আগে ঠাণ্ডার খুব একটা খোঁজ না পাওয়া গেলেও এবছর ঝড়-ঝাপটার দৌলতে খানিক আগেই হাজির শীত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঠাণ্ডার মিশ্র অনুভূতি পাওয়া গেলেও পশ্চিম ভারতে কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা।

মৌসম ভবনের পূর্বাভাস

মৌসম ভবনের পূর্বাভাস

ডিসেম্বরের মাঝামাঝি কাঁপুনির ঘণ্টা বাজিয়ে শীত এসেছে দেশের পশ্চিম ভাগে। এরই মধ্যে মৌসম ভবন জানিয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে কম শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের সাক্ষী হতে পারে পশ্চিম ভারতের একাধিক রাজ্য। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, গুজরাটের কিছু অংশে বাড়তে চলেছে ঠাণ্ডার দাপট। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে, মধ্য ভারত এবং গুজরাট সংলগ্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নামতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে।

আবহাওয়া দফতরের বিবৃতি

আবহাওয়া দফতরের বিবৃতি

ভারতীয় আবহাওয়া দফতরের বিবৃতিতে বলা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং সৌরাষ্ট্র ও কচ্ছে ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ চলবে। ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে উত্তর রাজস্থানে, এবং ১৯ ডিসেম্বর পশ্চিম উত্তর প্রদেশে বাড়বে ঠাণ্ডার দাপট। ডিসেম্বরের ২০ তারিখ গুজরাটের একাধিক অঞ্চলে হতে পারে শৈত্যপ্রবাহ।

কেমন থাকবে উত্তরপূর্বের আবহাওয়া

কেমন থাকবে উত্তরপূর্বের আবহাওয়া

পশ্চিম ভারতের পাশাপাশি পূর্ব এবং উত্তরপূর্ব ভারতেও শীতের প্রকোপ বাড়তে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে। এই সপ্তাহান্তে উত্তর-পশ্চিম আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় সকালের সময় ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। রাস্তায় যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে।

ঘন কুয়াশার সঙ্গে তুষারপাত

ঘন কুয়াশার সঙ্গে তুষারপাত

আগামী ৪ থেকে ৫ দিনে একদিকে যেমন ঘন কুয়াশার চাদরে ঢাকতে চলেছে দেশের একাধিক অংশ, তেমনই তুষারপাতের পূর্বাভাসও জারি করল মৌসম ভবন। কাশ্মীর, হিমাচল প্রদেশের বেশ কিছু পার্বত্য উপত্যকা অঞ্চলে হতে পারে তুষারপাত।

কখন হয় শৈত্যপ্রবাহ?

কখন হয় শৈত্যপ্রবাহ?

কোনও বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে আচমকা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নেমে গেলে সেখানে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম হলে এবং স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি কম হলেও শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়। পাশাপাশি ন্যূনতম তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে বা স্বাভাবিক থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস কম হলে সেক্ষেত্রে তীব্র শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+