৯ ডিসেম্বর থেকে দেশজুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা, উত্তর ও পশ্চিম ভারতে নামছে তাপমাত্রার পারদ
ডিসেম্বরের শুরুতেই কনকনে ঠান্ডার পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি। আগামী ৯ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মধ্য ভারত, পূর্ব ভারত ও উত্তর উপদ্বীপীয় অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। একই সঙ্গে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় ঠান্ডার প্রকোপ বাড়বে।

অন্যদিকে, অসম ও মণিপুরে ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ভোরের দিকে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৯ ও ১০ ডিসেম্বর পূর্ব উত্তরপ্রদেশ ও ওড়িশা রাজ্যেও সকালের সময় কুয়াশা দেখা যেতে পারে।
আবহাওয়াগত পরিস্থিতি বিশ্লেষণে জানা গেছে, পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি উপরের বায়ুতে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে ও উত্তর পাকিস্তানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা এখনও প্রভাব বিস্তার করছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বরাবর ইস্টারলি ট্রাফ অবস্থান করছে। পাশাপাশি উত্তর ও পূর্ব ভারতের উপর দিয়ে সাব ট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম বইছে, যার গতি ঘণ্টায় প্রায় ১১৫ নট পর্যন্ত।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ১৩ ডিসেম্বর থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে পারে।
এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে ঠান্ডার দাপট স্পষ্ট। গত ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট ও বালতিস্তান, মুজাফফরাবাদ ও হিমাচল প্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। সমতল এলাকার মধ্যে পঞ্জাবের ফরিদকোট ও গুরদাসপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম মধ্যপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ের বহু জায়গায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। যদিও আগামী কয়েক দিনে উত্তর পশ্চিম ভারত, মধ্যপ্রদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে গুজরাট ও উত্তর পূর্ব ভারত ও উত্তর উপদ্বীপীয় অঞ্চলের কিছু অংশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমার আশঙ্কা রয়েছে।
আইএমডি জানিয়েছে ৯ থেকে ১২ ডিসেম্বর মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশায় শৈত্যপ্রবাহ দেখা দিবে।
১০ থেকে ১২ ডিসেম্বর পঞ্জাবে,
৯ থেকে ১০ ডিসেম্বর বিদর্ভ ও তেলেঙ্গানায়, ১১ থেকে ১২ ডিসেম্বর হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, মধ্য মহারাষ্ট্র ও মারাঠওয়াড়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ৮ থেকে ১০ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎসহ ঝড় ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি গতির দমকা হাওয়া বইতে পারে।
সমুদ্র পরিস্থিতির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আরব সাগরের কোমোরিন এলাকা ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত মান্নারের উপসাগর, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ.পূর্ব অংশ ও তামিলনাড়ু, পন্ডিচেরি ও শ্রীলঙ্কা উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে।
শীতের শুরুতেই বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications