দেবযানী ইস্যুতে ধর্মঘট কোকা কোলা কারখানায়

কোকা কোলা
হায়দরাবাদ, ২৪ ডিসেম্বর: আমেরিকায় দেবযানী খোবরাগাডের অবমাননার বিরুদ্ধে কোকা কোলা কারখানায় ধর্মঘট করলেন কর্মীরা। এর জেরে গুন্টুরের আত্মাকুরু কারখানায় বিপুল ক্ষতি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধর্মঘট যে আগে থেকে হবে, তা ঠিক ছিল না। সোমবার হঠাৎ তিনটি শ্রমিক ইউনিয়ন একযোগে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের প্রতিবাদে কারখানার ভিতরে স্লোগান দিতে শুরু করে। হতচকিত কর্তৃপক্ষ শ্রম দফতরে অভিযোগ জানায়। নিরাপত্তা চেয়ে ফোন করে পুলিশ সুপারকে। বিরাট পুলিশবাহিনী ছুটে আসে। যদিও ধর্মঘটীরা কোনও হিংসাত্মক আচরণ করেনি।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মাকুরুতে ১২০০ শ্রমিক রয়েছে। স্থায়ী এবং চুক্তিভিত্তিক, দু'ধরনের কর্মচারী আছে এখানে। এদের ধর্মঘটের কারণে একদিনে ৬০ হাজার লিটার কম উৎপাদন হয়েছে নরম পানীয়। রাজ্য শ্রম দফতর জানিয়েছে, ভবিষ্যতে যাতে শ্রমিকরা এমন আচমকা ধর্মঘট না করে, সেই জন্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+