Yogi Adityanath: ইকো-ট্যুরিজম সাইটগুলি দেখা যাবে আকাশপথেও! পর্যটনের প্রসারে বড় নির্দেশ যোগীর

Yogi Adityanath: উত্তরপ্রদেশের পর্যটন সেক্টরেও গতি আনতে চান যোগী সরকার! আর সে লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে সরকার। কাশী বিশ্বনাথ মন্দির সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। এবার ইকো ট্যুরিজম স্পটগুলিতেও হেলিকপ্টার পরিষেবা শুরু করতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সম্প্রতি সে রাজ্যে বন্যপ্রাণী বোর্ডের একটি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেই সভায় আধিকারিকদের এমনটাই নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath)।

Yogi Adityanath

বলেন, দুধওয়া জাতীয় উদ্যান, কাটারনিয়াঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পিলিভীট টাইগার রিজার্ভের চুকার মতো ইকো-ট্যুরিজম সাইটগুলির জন্য হেলিকপ্টার পরিষেবা শুরু করা উচিত। শুধু তাই নয়, এই সমস্ত জায়গাগুলিতে আরও বেশি করে যাতে পর্যটকরা যেতে পারেন সেজন্যে আরও আধুনিক পরিকাঠামো তৈরির কথাও বলেন যোগী (Yogi Adityanath)। বলেন, চার লেন রোড কানেকটিভিটি তৈরি করতে হবে। এই সমস্ত জায়গায় বসবাসকারী স্থানীয় মানুষরা যাতে কর্মসংস্থান পেতে পারেন সে কথাও বলেন যোগী (Yogi Adityanath)। তিনি জানান, স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। তাঁরা যাতে গাইড হিসাবে কাজ করতে পারে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে উত্তর প্রদেশে আন্তঃরাজ্য কপ্টার পরিষেবা শুরু হয়েছে। এর আগে উত্তর প্রদেশে এই রকম কোনও পরিষেবা ছিল না। কেবল মাত্র ভিভিআইপি বা মন্ত্রীরাই কপ্টারে চড়ার সুযোগ পেতেন। এবার থেকে সাধারণ পর্যটকরাও এই পরিষেবা পাবেন। পর্যটনের উন্নয়নের স্বার্থেই যোগী সরকার (Yogi Adityanath) এই পরিষেবার সূচনা করেন। এবার সেই হেলিকপ্টার পরিষেবা ইকো-ট্যুরিজম সাইটগুলির জন্যেও ব্যবহার করা হবে। এমনটাই প্রকাশিত খবরে জানা গিয়েছে।

শুধু তাই নয়, এই সমস্ত স্পটগুলিতে পর্যটকদের থাকার জন্যে বাংলো নির্মাণের উপরও জোর দেন যোগী (Yogi Adityanath)। ওই বৈঠকে একাধিক দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রদেশে প্রত্যেক বছর বড় সংখ্যায় সাইবেরিয়া থেকে প্রচুর পাখি আসে। এই সমস্ত পাখি এবং অন্যান্য পশুদের উপর কোনও ধরনের অত্যাচার মেনে নেওয়া যাবে না। এই বিষয়ে সংশ্লিষ্ট দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে আধিকারিকদের নির্দেশ (Yogi Adityanath)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+