করোনার জাপানি প্রতিষেধক ফাভিপিরাভির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু ভারতে
করোনার জাপানি প্রতিষেধক ফাভিপিরাভির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু ভারতে
করোন মোকাবিলায় ভারতে এবার জাপানি প্রতিষেধক ফাভিপিরাভির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ক্লিনিকাল ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) থেকে অনুমোদন মিলেছে।

ভারতে শুরু হল ফাভিপিরাভির ক্লিনিক্যাল ট্রায়াল
এরপরই ইন্ডিয়ান কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) করোনা মোকাবিলায় এবার খুব শীঘ্রই ফাভিপিরাভির এবং ফাইটোফর্মাসিউটিকাল নামের এই দুটি ওষুধের প্রয়োগ শুরু করল। জাপানের ইনফ্লুয়েঞ্জার ওষুধ হিসাবেই এতদিন সুখ্যাতি ছিল ফাভিপিরাভির। করোনা মোকাবিলায় এই ওষুধ কতটা কার্যকরী ভূমিকা নেয় এখন সেটাই দেখার অপেক্ষায় বিশেষজ্ঞরা।

ইবোলা ভাইরাস মহামারিতেও এই ওষুধের প্রয়োগ
ফুজিফিল্ম কোম্পানির অধীনস্থ টয়োমা কেমিক্যালস এই ওষুধ নির্মাতা বলে জানা যাচ্ছে। ২০১৪ সালে জাপানে এই ওষুধ স্বীকৃত হয় এবং আভিগান নামে বাজারজাত করা হয়। ইবোলা ভাইরাস মহামারীর সময়ে জাপান ফাভিপিরাভিরকে আপৎকালীন ওষুধ হিসেবে ব্যবহার করে। পাশাপাশি এর প্রয়োগে মৃত্যুহার ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছিল বলেও জানা যাচ্ছে।

করোনায় মৃত্যু ঠেকাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে এই ওষুধ
সূত্রের খবর, তুলনামূলক ভাবে কম করোনা সংক্রামিত রোগী বা যাদের মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কম তাদের শরীরে এই ওষুধ ভাল কাজ দিচ্ছে বলে জানা যাচ্ছে। করোনা করোনা আক্রান্ত রোগী মৃত্যু মুখে পতিত হওয়ার আগে ফাভিপিরাভির অনেকটা ঢাল হিসাবে কাজ করছে বলে চিকিত্সকেরা জানাচ্ছেন।

একাধিক করোনা কবলিত দেশে বিনামূল্যে রপ্তানি শুরু জাপানের
করোনার চিকিৎসায় এই ওষুধটির প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের অন্যান্য করোনা কবলিত দেশে ফাভিপিরাভির ড্রাগ অ্যাভিগান বিনামূল্যে সরবরাহ করবেন বলে জানান। পাশাপাশি বুধবার জাপানের ফুজিফিল্মের ওষুধ প্রস্তুতকারক টয়োমা কেমিক্যালের প্রেসিডেন্ট কেনজি সুকেনো ইতিমধ্যেই এই প্রাণদায়ী ওষুধের উত্পাদন আরও অনেকাংশেই বাড়াবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications