Lok Sabha Election 2024: ভোটার টার্নআউট কেন জানাচ্ছে না কমিশন! সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Lok Sabha Election 2024: ভোটদান কত? কত মানুষ ভোট দিয়েছেন। শতাংশের হিসাব দিলেও সেই সংখ্যা (voter turnout data) নির্বাচন কমিশন এখনও প্রকাশ করছে না। চার দফার নির্বাচন হয়ে গিয়েছে। বাকি আর মাত্র তিন দফা। কিন্তু ভোটাদাতার সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার সে বিষয়েই সুপ্রিম কোর্টে দায়ের হল আবেদন।

অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস ( Association for Democratic Reforms) সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করেছে। যা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice of India DY Chandrachud) ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়। সেই মতো আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে এই বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission) আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। যদিও এই সংক্রান্ত কোনও উত্তর দিতে পারেননি তিনি।

Supreme Court

বলে রাখা প্রয়োজন, বিজেপি বিরোধী জোটের সদস্যরা গত ১০ তারিখ নির্বাচন কমিশনে দেখা করেন। মোট ভোটের সংখ্যা জানতে চাওয়া হয়। প্রিজাইডিং অফিসারের দেওয়া ফর্ম ১৭সি-তে বুথভিত্তিক চূড়ান্ত তথ্য রয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। আর তা একত্রিত করে পাওয়া সম্ভব বলেও জানানো হয়। যদিও এই বিষয়ে একাধিক অসঙ্গতির অভিযোগ তোলেন বিরোধী নেতা-নেত্রীরা। কিন্তু চতুর্থ দফার পরেও ভোটর টার্নআউট নিয়ে কোনও তথ্য কমিশন না দেওয়াতে এবার আদালতের দ্বারস্থ হল সংগঠনটি।

অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের হয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ভোট দানের তথ্য চেয়ে আবেদন জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। দীর্ঘক্ষণ এই বিষয়ে সওয়াল জবাব চেয়ে নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে বক্তব্য জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। এই বিষয়ে নির্বাচন কমিশন কী তথ্য দেয় সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, এর আগে ভোট শতাংশ দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ভোটের দীর্ঘদিন পর তা কেন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শতাংশ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আর এর মধ্যেই এই মামলা বিজেপি এবং কমিশনের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+