Supreme Court: আর ন্যায়বিচার দিতে পারব না! ক্ষমা চেয়েই এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

Supreme Court of India: অবসরের শেষ লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ১০ নভেম্বর দীর্ঘ কর্মজীবন শেষে হচ্ছে প্রধান বিচারপতির। কিন্তু আগামীকাল শনিবার এবং রবিবার। আদালতের কাজ বন্ধ থাকবে দুদিন। ফলে আজ শুক্রবারই শেষ বার সুপ্রিম কোর্টে বসে মামলা শুনলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

দিনের শেষে হয়ে পড়লেন একেবারে আবেগপ্রবণ। বলেন, আগামীকাল (পড়ুন-শনিবার) থেকে আর ন্যায়বিচার দিতে পারব না। কিন্তু আমি সন্তুষ্ট! শুধু তাই নয়, প্রধান বিচারপতি আরও বলেন, আমি আর প্রধান বিচারপতি হিসাবে কাজ চালিয়ে যেতে পারব না,আর এটাই বাস্তব বলে মেনে নিয়েছি।

Supreme Court of India

বলে রাখা প্রয়োজন, ডিওয়াই চন্দ্রচূড়ের পর সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাবেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী সপ্তাহের শুরুতেই তিনি দায়িত্ব নেবেন। তাঁর হাতে বিচার ব্যবস্থা সুরক্ষিত বলেও মনে করেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

এমনকি যোগ্য বলেও মনে করেন। আর এরপরেই প্রধান বিচারপতি বলেন, আদালতে কাউকে আঘাত আমি করে থাকলে, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। সবার উদ্দেশ্যে নমস্কার করে শেষবারের জন্য প্রধান বিচারপতির পদ ছাড়েন ডিওয়াই চন্দ্রচূড়। এদিন প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকি অনেকে বিচারপতিরাও উপস্থিত ছিলেন। এমনকি এজলাসে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জীব খন্নাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+