আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত, জুনেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত
আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত, জুনেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত
সিবিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে। এবার সিআইএসসিইর শিক্ষার্থীদের জন্যও বড় ঘোষণা হয়ে গেল। আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হল। চূড়ান্ত সিদ্ধান্ত জুন মাসের প্রথমেই নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রকের বৈঠকের পর সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় করোনা মহামারীজনিত কারণে। সিবিএসইয়ের এই সিদ্ধান্তের পরেই সিআইএসসিইর প্রধান জানান, বোর্ড দশম ও দ্বাদশ সিআইএসসিই বোর্ডের ২০২১ সালের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। তাড়াতাড়িই সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে।
সেইমতোই সিদ্ধান্ত নিয়ে নিল সিআইএসসিই বোর্ড। তাঁরাও পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত হল। সিবিএসই যেমংন দশম শ্রেণির পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে, সিআইএসসিই কিন্তু দশম ও দ্বাদশ দুই শ্রেণির পরীক্ষাই স্থগিত করেছে। জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে, তা করা সম্ভব কি না। নাকি দেশের করোনা পরিস্থিতিতে বাতিল করে দিতে হবে পরীক্ষা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications