ফের যুদ্ধের হুঁশিয়ারি চিনের, জেটলির মন্তব্যের প্রতিক্রিয়ায় কী বলল চিন
ভারতের মতই চিনও ১৯৬২ সালের থেকে আলাদা, জেটলির জবাবের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চিনের, ভুটানকে ব্যবহার করছে ভারত, অভিযোগ চিনের।
ভারতের মতই চিনও আর ১৯৬২ তে আটকে নেই। ২০১৭-র চিনও অনেক বেশি উন্নত। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির জবাবের প্রেক্ষিতে সোমবার এমনই প্রতিক্রিয়া জানাল চিন। নিজেদের সীমান্ত রক্ষা করতে চিন সবরকম ব্যবস্থাই নেবে বলে মন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং।[আরও পড়ন:কেন ভারত-চিন সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে, চিনের নয়া অজুহাত সামনে এল]

গত সপ্তাহেই চিন ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে চিন বলেছিল, ১৯৬২ থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত। গত শুক্রবার চিনের এই বক্তব্যের জবাবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, ১৯৬২-র ভারত আর ২০১৭-র ভারতে অনেক পার্থক্য রয়েছে। তিনি আরও জানান, সিকিম সীমান্তে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য বেইজিংই দায়ী। এদিন জেটলির মন্তব্যের প্রেক্ষিতেই বেইজিংয়ের এই প্রতিক্রিয়া।[আরও পড়ন:ভারত-ভূটান সীমান্তে কেন বাড়তি নজরদারি চাইছে চিন]
চিনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ১৮৯০ সাইনো- ব্রিটিশ চুক্তি অনুযায়ী সিকিম এলাকায় ভারত- চিন সীমান্ত বিভাজন সুস্পষ্ট। ভারত সেই চুক্তিকে সম্মান জানিয়ে চিনের এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে বলেই আশাপ্রকাশ করেছেন গে শুয়াং। সেইসঙ্গে ডোকলাম এলাকা দিয়ে চিন সীমান্তে ঢুকতে ভুটানকে ঢাল হিসেবে ভারত ব্য়বহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে আরও একগুচ্ছ অভিযোগ তুলে বেইজিংয়ের বক্তব্য, ভুটানকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই তাদের ব্যবহার করা হচ্ছে। ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তিকে সম্মান করলেও দিল্লির এহেন আচরণ মেনে নেওয়া যায় না বলেও চিনের পক্ষ থেকে জানানো হয়েছে।[আরও পড়ন:বিতর্কিত এলাকা নিয়ে নতুন দাবি চিনের, মানচিত্র প্রকাশ]

চিনের এই একগুচ্ছ অভিযোগের জবাব অবশ্য এখনও দিল্লির পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে ভারত যে চিনা আগ্রাসন মানবে না তা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। বরং ভারতীয় সীমানায় চিনা সেনা ঢুকে বসে আছে বলে বারবার নয়াদিল্লির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তা সত্ত্বেও নিজের দাবিতে অনড় চিন। পরিস্থিতি যা তাতে দুই রাষ্ট্রই যুদ্ধের হুঁশিয়ারি দিয়েই চলেছে। জল এখন কোনদিকে গড়ায় সেদিকেই নজর রাজনীতি থেকে শুরু করে সব মহলেরই ।












Click it and Unblock the Notifications