কেন ভারত-চিন সীমান্তে সমস্যা তৈরি হচ্ছে, চিনের নয়া অজুহাত সামনে এল
ভারতীয় সেনাই বিতর্কিত ভারত-চিন সীমানা লঙ্ঘন করেছে। যাতে চিনের উত্থানকে ব্যাহত করা গিয়েছে এমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে উপস্থাপিত করা যায়। নরেন্দ্র মোদী সম্প্রতি মার্কিন সফরে যাওয়ার সময়ই তা করা হয়েছে। যাতে ওয়াশিংটনকে খুশি করা যায়। চিনা সংবাদমাধ্যমের বক্তব্য অন্তত তেমনটাই।
চিনের বক্তব্য, প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। আর সেইসময়েই গোটা ঘটনা ঘটানো হয়েছে। ফলে গোটাটাই পরিকল্পিত।

চিনের কমিউনিস্ট পার্টির দ্বারা পরিচালিত গ্লোবাল টাইমসে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যদিও ভারতের বক্তব্য ঠিক উল্টোটাই। ভারতের অভিযোগ, রাস্তা তৈরি করতে জোর করে ভারত-চিন সীমান্তের সিকিম সেক্টরে ঢুকে পড়েছে চিনা সেনা।
এমনকী শুধু ভারতই নয়, ভূটানও ভারতের পাশে দাঁড়িয়ে চিনের সমালোচনা করেছে। এমনকী বেজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছে থিম্পু। এবং অবিলম্বে ভূটানি সেনা ক্যাম্পের কাছাকাছি কাজ বন্ধ করতে বলেছে।
নিজেদের বক্তব্য প্রমাণে চিন কয়েকটি যুক্তিও পেশ করেছে। তাদের বক্তব্য, এইচ১ বি ভিসা নিয়ে ট্রাম্প-মোদী কোনও কথা হয়নি। এমনকী দুদেশের বাণিজ্য ঘাটতি নিয়েও কথা হয়নি। দুই রাজনৈত শুধুমাত্র চিনকে খোঁচা দিতেই সাক্ষাৎ করেছেন বলে ঘুরিয়ে অভিযোগ করেছে চিন।
পাশাপাশি তাঁদের বক্তব্য, ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেন' ও মোদীর 'মেক ইন ইন্ডিয়া' স্লোগান একে অপরের পরিপূরক নয় বরং স্ববিরোধী। ফলে আগামিদিনে ভারত-মার্কিন সম্পর্কেও এর প্রভাব পড়বে বলে দাবি করেছে চিন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications