চিনের নিশানায় মোদীর দফতর! পিএমও অফিসার সহ কাদের ওপর গোপন নজরদারিতে বুঁদ বেজিং

চিনের নিশানায় মোদীর দফতর! পিএওমও অফিসার সহ কাদের ওপর গোপন নজরদারিতে বুঁদ বেজিং

চিন গোপনে যে ১০ হাজার ভারতীয়ের ওপর নজরদারি চালাচ্ছে সে তথ্য আগেই সংবাদমাধ্যমে এসেছে। যে ঘটনা ঘিরে কেন্দ্রীয় চরিত্র হিসাবে উঠে এসেছে চিনের জেনহুয়া ডেটা। এরপরই একের পর এক তথ্য ক্রমাগত ভারতকে উদ্বেগে রাখছে।

 নজরে প্রধানমন্ত্রী মোদীর দফতর!

নজরে প্রধানমন্ত্রী মোদীর দফতর!

চিন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কার্যত নিশানা করে নিয়েছে। এমনই তথ্য় জেনহুয়ার গতিবিধি ঘিরে আসছে। চিনের গুয়াংডংয়ের আইটি ফার্ম জেনহুয়া , ভারতের প্রধানমন্ত্রীর দফতরের একাধিক অফিসারের ওপর গোপনে নজরদারি করে যাচ্ছে।

 কেন মোদীকে ঘিরে জল্পনা?

কেন মোদীকে ঘিরে জল্পনা?

উল্লেখ্য, দেখা গিয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী মোদীর আওতায় রয়েছে , তাদেরকেই নিশানা করে চিন নজরদারি চালাচ্ছে। এরফলে চিন থেকে বসে ২৩ জন মুখ্য সচিব ও ১৫ জন ডিজিপি সম্পর্কে বহু তথ্য হাতানো হচ্ছে বলে দাবি এক সর্বভারতীয় চ্যানেলের।

 কোন কোন মন্ত্রক ঘিরে উদ্বেগ

কোন কোন মন্ত্রক ঘিরে উদ্বেগ

শুধু কেন্দ্র নয়, রাজ্যস্তরের মন্ত্রকের ওপরেও নজরদারি চলছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।পরিকাঠামো ও নগরোন্নয়ন, অর্থ, আইন মন্ত্রকে চিনের নজর যাচ্ছে। রাজনৈতিক দলগুলির আর্থিক বিষয়ের হদিশ যিনি রাখেন, সেই মুখ্য নির্বাচন কমিশনর, ইনফরমেশন কমিশনরও চিনের নিশানায় রয়েছেন বলে খবর হয়েছে।

ইসরো গুপ্তচর মামলা ও চিনা নজরদারি

ইসরো গুপ্তচর মামলা ও চিনা নজরদারি

উল্লেখ্য, ১৯৯৪ সালে ইসরো গুপ্তচর মামলা নিয়ে তদন্তভার গিয়েছিল কেরলের প্রাক্তন ডিজিপি সিবি ম্যাথ্যুজের কাছে। তাঁর ডেটা বেসও চিনের ওই আইটি ফার্মের হাতে রয়েছে। রয়েছে গুজরাতের ইশরত জাহান মামলা থেকে মুক্ত প্রাক্তন ডিজিপি পিপি পান্ডের তথ্যও।

 কাশ্মীর পুলিশ ও চিন

কাশ্মীর পুলিশ ও চিন

শুধু দেশের গপজরাত বা কেরল নয়, কাশ্মীর পুলিশের ডিআইজি অতুল গোয়েলও রয়েছেন চিনা সংস্থার ডেটাবেসের তালিকায়। এই পুলিশ অফিসারই কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে যুক্ত অপর পুলিশ অফিসার দেবিন্দর সিংকে গ্রেফতার করেন। এছাড়াও কর্ণাটক , নাগাল্যান্ড , বিহারের মুখ্যসচিবদের সম্পর্কেও চিন খবর রাখতে শুরু করেছে বলে জানানো হয়েছে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+