অমিত শাহ অরুণাচলে পা রাখতেই আতঙ্কে চিন! সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ বেজিং-এর
সংঘাতের আবহেই অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দুদিনের সফরে সে রাজ্যে যাবেন তিনি।
আর এই সফরে অরুণাচল প্রদেশের একেবারে ভারত-চিন সীমান্ত সংলগ্ন গ্রাম কিবিথুতে যাবেন অমিত শাহ। আর সেখানে 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম' শুরু করবেন তিনি।

আর তাতেই ঘুম ছুটেছে কমিউনিস্ট চিনের। শাহের দুদিনের অরুণাচল প্রদেশ নিয়ে কড়া বার্তা দিয়েছে প্রতিবেশী এই দেশ। বেজিংয়ের দাবি সীমান্ত এলাকায় সরকারি কার্যক্রম চিনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেন। আর সেখানেই সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন ওই মুখপাত্র। তাঁর দাবি, পুরো বিষয়টি নজরে রাখা রাখা হচ্ছে। শুধু তাই নয়, চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের দাবি, চিন এহেন পদক্ষেপের বিরোধীতা করে কারণ জাংনান এলাকাটি চিনের ভূখণ্ড।
যদিও 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম'এর অনুষ্ঠান থেকে কড়া ভাষায় চিনকে ব আরতা দিয়েছেন অমিত শাহ। কার্যত চিনের নাম না নিয়ে তাঁর হুঁশিয়ারি, কেউ সীমান্তের দিকে নজর দেখানোর সাহস নেই। এমনকি কেউ একটুকরো জমি দখল করতে পারবে না বলেও হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বলে রাখা প্রয়োজন, গত বছরের ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত এবং চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই সংঘাতের মধ্যে ভারতীয় সেনার মারে ২০ জনেরও বেশি চিনের সেনা নিহত হয়। কার্যত এরপর থেকেই ক্রমশ চিন এবং ভারতের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এমনকি সম্প্রতি অরুণাচল প্রদেশের অন্তত ১১ টি জায়গার নাম বদল করে একটি তালিকা প্রকাশ করে।
কয়েকটি হ্রদ, সমতল এবং পাহাড়ের ণাম বদল করে কমিউনিস্ট এই দেশটি। শুধু তাই নয়, যে ১১ টি এলাকার নাম বদল করা হয়েছে চিনের তরফে সেগুলি প্রত্যেকটিই ভারতের সীমান্তের মধ্যে। যা নিয়ে নতুন করে একটি বিতর্ক তৈরি হয়।
ফলে চিনের এহেন উসকানিমূলক পদক্ষেপের বিষয়ে কড়া বার্তা দেওয়া হয় ভারতের তরফে। বিদেশমন্ত্রক স্পষ্ট জানায় যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ছিল এবং থাকবে। ফলে চিনের নামবদলে ভারতের কিছুই যায় আসে না বলেও বার্তা দেওয়া হয়। আর এরপরেই অরুণাচল প্রদেশে সফরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications