Child missing: পৌনে তিন লক্ষেরও বেশি শিশু নিখোঁজ! ২০১৮ সাল থেকে পরিসংখ্যানে কোন রাজ্য এগিয়ে
পৌনে তিন লক্ষেরও বেশি শিশু নিখোঁজ ২০১৮ সাল থেকে। এই পরিসংখ্যান চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। জানেন এই পরিসখ্যানে কোন রাজ্য এগিয়ে? শুক্রবার কেন্রী nয় মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী স্মতি ইরানি লোকসভায় এক পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে তিনি কত শিশু নিখোঁজ, কতজনকে উদ্ধার করা হয়েছে, তার পরিসংখ্যান দেন।
স্মৃতি ইরানির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে দেশে ২.৭৫ লক্ষেরও বেশি শিশু নিখোঁজ হয়েছে। তার মধ্যে ২.৪ লক্ষেরও বেশি খুঁজে পাওয়া গেছে। তিনি শুক্রবার লোকসভায় জানান, কর্নাটকে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। নিখোঁজদের মধ্যে ২.১২ লক্ষেরও বেশি শিশু ছিল মেয়ে, যা ছেলেদের সংখ্যা ৬২ হাজারের সাড়ে তিনগুণেরও বেশি।

শুধুমাত্র কর্নাটকে ২৭ হাজারেরও বেশি শিশু নিখোঁজ হয়েছে। লোকসভায় হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং যে পরিসংখ্যান দেন, তা হল-২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে নিখোঁজ হওয়া শিশুর সংখ্যা। মোট নিখোঁজ শিশুদের সংখ্যা ছিল ২,৭৫,১২৫ জন। তার মধ্যে ২,১২,৮২৫ জন মেয়ে। ৬২,৬৩৭ জন ছেলে।
তচালিকার শীর্ষে আছে মধ্যপ্রদেশ। এখানে ৬১,১০২ জন নিখোঁজ শিশু। তার মধ্যে ৪৯,০২৪ জন মেয়ে ও ১২,০৭৫ জন ছেলে নিখোঁজ। এর পরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ৪৯,১২৯ জন নিখোঁজ শিশু রয়েছে। যার মধ্যে ৪১,৮০৮ জন নিখোঁজ মেয়ে এবং ৭,৩১১ জন নিখোঁজ ছেলে রয়েছে। কর্নাটকে ২৭,৫৩৮ জন নিখোঁজ, তালিকায় তৃতীয় সর্বোচ্চ সংখ্যার রাজ্য। নিখোঁজদের মধ্যে ১৮,৮৯৩ জন মেয়ে এবং ৮,৬৩২ জন ছেলে নিখোঁজ হয়েছে।
আর তাদের মধ্যে পুনরুদ্ধারে এগিয়ে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ৫৬,৯৬২ জন শিশু উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ৪৫,১০৮ জন মেয়ে এবং ১১,৮৫০ জন ছেলে রয়েছে। পশ্চিমবঙ্গে ৪৫,৬৩৪ পুনরুদ্ধারের মধ্যে ৩৫,৮০২ জন মেয়ে এবং ৯৮১১ জন ছেলে রয়েছে। আর কর্নাটরে ২১,৮১৭ জন পুনরুদ্ধারের মধ্যে ১৪,৬৪৯ জন ছেলে এবং ৭১৬৩ মেয়ে রয়েছে।

মন্ত্রণালয়ের ট্র্যাকচাইল্ড নামে একটি পোর্টাল রয়েছে। সেখানে 'খোয়া-পায়া' নামে একটি মডিউল রয়েছে। সেখানে যেকোন নাগরিক নিখোঁজ বা খোঁজ পাওয়া শিশুদের রিপোর্ট করতে পারেন, মন্ত্রক বলেছে। গত বছরের জুনে, মন্ত্রক মিশন বাৎসল্যের অধীনে শিশুদের জন্য তাদের প্রচেষ্টা এবং পরিকল্পনাগুলিকে এক জায়গায় নিয়ে এসে চারটি পোর্টাল চালু করেছে।
নিখোঁজ শিশুদের জন্য ট্র্যাকচাইল্ড, শিশু দত্তক নেওয়ার জন্য কেয়ারিং, স্কিমটি পর্যবেক্ষণের জন্য আইসিপিএস পোর্টাল এবং নিখোঁজ শিশুদের নাগরিক-কেন্দ্রিক আবেদনের জন্য খোয়া-পায়া প্ল্যাটফর্ম তৈরি করা হয়। ট্র্যাকচাইল্ড পোর্টালটিতে স্বরাষ্ট্র ও রেলমন্ত্রকের পাশাপাশি রাজ্য সরকার, শিশু কল্যাণ কমিটি, জুভেনাইল জাস্টিস বোর্ড, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং অন্যান্যদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications