মহাকুম্ভ মেলায় এবার পবিত্র স্নান সারবেন যোগী আদিত্যনাথ, সঙ্গী হবেন মন্ত্রী পারিষদেরা
আজ মহাকুম্ভ মেলার দশম দিন। আর আজই সঙ্গম তিরে ডুব দিতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার মহাকুম্ভে পুণ্যের ডুব দেবেন যোগী। তাঁর সাথে থাকবেন তাঁর মন্ত্রী মহল। যা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার বুধবার প্রয়াগরাজে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক করছে।
উত্তর প্রদেশের ডিজিপি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ৫৪ জন মন্ত্রী এই মুহুর্তে তাঁদের গুরুত্বপূর্ণ মন্ত্রীসভার বৈঠক সারছেন। এর পর বৈঠক শেষে ৫৪ জন মন্ত্রীকে সঙ্গে নিয়েই যোগী প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে স্নান সারবেন।

মন্ত্রীসভার বৈঠক শুরুর আগে ডিজিপি প্রশান্ত কুমার বলেছিলেন, "দুপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে, তার পরে সমস্ত মন্ত্রিপরিষদ মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর সাথে সঙ্গমে স্নান করবেন। আমরা সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেছি। আমরা এখানে প্রত্যেককে আরও ভাল সুবিধা দেওয়ার চেষ্টা করছি"।
আধিকারিকদের মতে, আড়াইলে ত্রিবেণী সংকুলে মন্ত্রিসভার বৈঠক চলছে। এর আগে, মেলা কর্তৃপক্ষ অডিটোরিয়ামে সভাটির পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ভিআইপি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় সেই স্থান পরিবর্তন করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ত্রিবেণী সংকুলেই চলছে মন্ত্রীপরিষদের বৈঠক।
বৈঠক শেষে সম্পূর্ণ মন্ত্রিসভা মোটরবোটে করে আড়াইল ভিআইপি ঘাট থেকে সঙ্গম পর্যন্ত যাত্রা করবে। সঙ্গমে, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ, ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা আচার অনুষ্ঠান করবেন এবং পবিত্র স্নান সারবেন, বলে জানা যাচ্ছে। তবে এই প্রথম নয় যে যোগী প্রথমবারের মত পবিত্র স্নান সারছেন। ২০১৯ সালেও কুম্ভ মেলার সময়, তিনি তার মন্ত্রী, আখড়া পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি এবং অন্যান্য সাধুদের সাথে পবিত্র ডুব দিয়েছিলেন।
মহা কুম্ভ হল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে উল্লেখযোগ্য ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি, প্রতি ১২ বছরে ভারতের চারটি স্থানে একটিতে অনুষ্ঠিত হয়। উত্তরপ্রদেশ পুলিশ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ এবং আধাসামরিক বাহিনী সহ ১০ হাজার জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে। পরবর্তী 'অমৃত স্নান'গুলির তারিখগুলি হল: ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা - দ্বিতীয়), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী - তৃতীয়), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা), এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।












Click it and Unblock the Notifications