Lok Sabha Election: ইভিএম ১০০% নিশ্চিত ও নিরাপদ, সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই সরব হলেন রাজীব কুমার

ইভিএমের সচ্ছতা নিয়ে প্রশ্ন নতুন নয়, ভোট এলেই বিশেষ করে বিরোধী শিবিরের পক্ষ থেকে ইভিএম নিয়ে প্রশ্ন তোলা হয়। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিনই সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেয়েছে নির্বাচন কমিশন। ভিভিপ্যাট ১০০ শতাংশ যাচাইয়ের সব আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ভোটের পর ইভিএম ৪৫ দিন পর্যন্ত সংরক্ষিত রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ছিল মামলার শুনানি। গত ১৮ এপ্রিল মামলার শুনানিতে স্থগিতাদেশ দিয়েছিল। ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ-সহ বৈদ্যুতিন ভোটযন্ত্রে (ইভিএম) পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের (ক্রস-ভেরিফিকেশন) দাবিতে ওই আর্জির শুনানির পরে শুক্রবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। এই রায়ের পরই ইভিএমের সুরক্ষা নিয়ে ফের একবার নিশ্চয়তা প্রদান করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।‌

Lok Sabha Election

দেশের ১০০ শতাংশ বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মেলানোর দাবির বিরোধিতা আগেই করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, সমস্ত বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখতে হলে নির্বাচন প্রক্রিয়া আবার ব্যালট পেপারের জমানায় পিছিয়ে যাবে।ভোটারদের হাতে ভিভিপ্যাট স্লিপ তুলে দেওয়ার দাবিও শীর্ষ আদালতে নাকচ হয়ে গিয়েছে। তবে নির্বাচন কমিশনকে ভিভিপ্যাট সংক্রান্ত দুটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

একটি বই প্রকাশের অনুরষ্ঠানে যোগ দিয়ে রাজীব কুনার বলেন, 'এর আগে ইভিএম নিয়ে ৪০টি মামলা হয়েছে এবং উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট সেগুলি দেখেছে। সব মামলাই খারিজ হয়ে গিয়েছে। এই বইটিতে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং ফ্লোচার্ট রয়েছে এবং এটি আমাদের ওয়েবসাইটে উপলব্ধ। এই দেশে অনেক বিশেষজ্ঞ আছে... যে কেউ একজন বিশেষজ্ঞ হয়ে যায়... তাদের অন্তত এইটা পড়া উচিত।'

রাজীব কুমার আরও বলেন, 'ইভিএমে ভোট দেওয়ার পরে ক্ষমতাসীন দলগুলি কতবার হেরেছে তা উল্লেখ করা হয়েছে এই বইয়ে। ইভিএমের কারণে রাজনৈতিক দলগুলো অস্তিত্বে এসেছে, যা ব্যালটের যুগে হয়ত হয়নি.,ন্যায়পরায়ণতার কারণে। আর রাজনৈতিক দলগুলো মনে মনে এটা জানে। ইভিএম ১০০% নিরাপদ, ১০০% নিশ্চিত।

বিরোধীদের তোলা ইভিএম সংক্রান্ত অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট ঘোষণার সময়ই বলেছিলেন, 'ইভিএম নিয়ে আগেও অভিযোগ উঠেছে। এর আগে ৪৪ বার ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা হয়েছিল, বলা হয়েছিল ইভিএমে কারচুপি করা হচ্ছে, কিন্তু প্রতিবার সেই অভিযোগকে আদালত খারিজ করে দিয়েছে। কখনও বলা হয়েছে এটার মধ্যে কোনও ভাইরাস নেই, আবার বলা হয়েছে এটাতে রিগিং সম্ভব নয়। ইভিএম ভোটগ্রহণের জন্য সবথেকে নিরাপদ যন্ত্র, তাই এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+