Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Loksabha Vote 2024: কর্মসংস্থানের সমস্যার সমাধান করা সম্ভব নয়, একি কথা বললেন মোদীর অর্থনৈতিক উপদেষ্টা

ভোটের মুখে চমকে দেওয়ার মতো কথা বললেন মোদী সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। তিনি বসেেছন সব সামাজিক সমস্যা সরকারের পক্ষে দূরকরা সম্ভব নয়। সেই সামাজিক সমস্যার তালিকায় তিনি কর্মসংস্থানকেও রেখেছেন।

২০২৪-র অর্থনৈতিক রিপোর্ট পেশ করে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, কে কোথায় কীভাবে চাকরি পাবেন সেটা পুরোটাই বাণিজ্যিক বিষয়। কোন কম্পানি কখন কর্মী নিয়োগ করবে। কতজনকে নিয়োগ করবে সেটা ঠিক করে দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। উল্টে তিনি যুব সম্প্রদায়ের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের উপরে জোর দিয়েছেন। সেকারণে মোদী সরকার স্কিল ইন্ডিয়া মিশন চালু করেছে বলে বার্তা দিয়েছেন তিনি।

Narendra Modi

অর্থনৈতিক রিপোর্ট পেশ করতে গিয়ে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন দেশের সব সামাজিক সমস্যা মেটানো সরকারের কাজ নয়। তিনি নিজেই জানিয়েছেন, দেশের কর্মসংস্থানের পরিস্থিতি খুব একটা ভাল নেই। শ্রমের যোগ্য মূল্য পাওয়া যাচ্ছে না। পুরোটাই বেসরকারি সংস্থার উপর দায় চাপিেয় দিয়েছেন তিনি।

এদিকে ২০১৪ সালে বিজেপি যখন প্রথম ক্ষমতায় আসে তখন নরেন্দ্র মোদী ভোট প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থানের সুযোগ করে দেবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়নি। উল্টে কর্মসংস্থানের সংকট আরও বেড়েছে। উল্টে স্কিল ডেভলপমেন্ট নিয়ে বেশি আগ্রহ দেখাতে শুরু করেছে মোদী সরকার।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টার এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি মোদী ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কেবল ভোট পাওয়ার জন্য তিনি বলেছিলেন ১ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা। কংগ্রেস অবশ্য প্রথম থেকেই মোদী সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানের সংকট নিয়ে সরব হয়েছিলেন। লোকসভা এই নিয়ে সরবও হয়েছিল কংগ্রেস। কিন্তু এজেন্সি হানার দাপটে দেশের আসল সমস্যাটাই কেউ সামনে আনছেন না।

গোটা দেশে বেকারত্বের সংখ্যা ক্রমশ বাডছে। আর বেশি দেরি নেই সেটা ভয়াবহ আকার নেবে। অথচ তাতে কোনও ভ্রুক্ষেপ নেই সরকারের। উল্টে পুরো পরিস্থিতিটাই এড়িয়ে যেতে চাইছেন তিনি। এই নিয়ো জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+