লোকসভায় দাঁড়াচ্ছেন না চিদম্বরম, ছেলে কার্তি প্রার্থী শিবগঙ্গা থেকে

তামিলনাড়ু এখন কংগ্রেসের জন্য় অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এই লোকসভা কেন্দ্র থেকে দাঁড় করানোর জন্য প্রবীন নেতাদের রাজি করানো যাচ্ছিল না বলে সূত্রের খবর। এই অবস্থায় চিদাম্বরম পুত্র কার্তিকে এখান থেকে পার্থী করেছে কংগ্রেস।
বৃহস্পতিবার কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, তাতে কার্তির আসন ঘোষণা করা হয়। কার্তি ছাড়াও এদিনের তালিকায় প্রবীন কংগ্রেস নেতা মণিসংকর আইয়ার রয়েছেন। তামিলনাড়ুর মাইলাদুতুরাই থেকে লড়বেন তিনি।
বিদিশায় বিজেপির হেভিওয়েট প্রার্থী সুষমা স্বরাজের বিরুদ্ধে দাঁড়াবেন দিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্মণ সিং। পাঁচবার জিতে লোকসভায় গিয়েছেন লক্ষ্মণ সিং। যার মধ্যে ৪ বারই মধ্যপ্রদেশের রাজগড় থেকে জিতেছিলেন তিনি।
হারের ভয় নয়, এবার থামা উচিত ভেবেই সরে দাঁড়িয়েছেন বাবা, বললেন কার্তি চিদম্বরম
পি চিদাম্বরম এবার নির্বাচনে প্রার্থী না হলেও তাঁর সঙ্গী গুলাম নবি আজাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে দাঁড়াবেন। পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি কংগ্রেসের প্রার্থী যথাক্রমে মহাবল মিশ্র ও রমেশ কুমার। অশোক চবনের কেন্দ্র এখনও ঘোষণা করা হয়নি।
এই নিয়ে চিদাম্বরম, তৃতীয় প্রবীন কংগ্রেস নেতা যিনি নির্বাচনে লড়ার থেকে সরে দাঁড়ালেন। কেন্দ্রীয় মন্ত্রী জি কে ভাসন অবং প্রাক্তন মন্ত্রী কেভি থাঙ্কাভালু আগেই জানিয়েছিলেন যে এবারের নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবার চিদাম্বরমের একই সিদ্ধান্তে প্রশ্ন উঠছে হারের ভয়েই কী সরে দাঁড়ালেন চিদাম্বরম।
যদিও বাবার সম্পর্কে কার্তির মন্তব্য এটা বলা ভুল হবে যে বাবা হারের ভয় পেয়েছেন। আসলে বাবা ৯ টা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার থামা উচিত মনে করেই এই সিদ্ধান্ত।
এদিন উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট সহ মোট আট রাজ্যের পঞ্চাশজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গুজরাটের গান্ধীনগরে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী কীরীট প্যাটেল। তবে বারাণসীতে মোদীর বিরুদ্ধে কংগ্রেস কাকে দাঁড় করাবে তা নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি কংগ্রেস। তবে সূত্রের খবর এই এলাকা থেকে দিগ্বিজয় সিংকে দাঁড় করাকে পারে কংগ্রেস।












Click it and Unblock the Notifications