Chhattisgarh Assembly Election: ভোটের মুখে ইডির বোমা! অ্যাপ-কাণ্ডে ৫০৮ কোটি টাকা পেয়েছেন মুখ্যমন্ত্রী

Chhattisgarh Assembly Election: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ-কাণ্ডে ৫০৮ কোটি টাকা পেয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সামনেই ছত্তিসগড় সহ পাঁচ রাজ্যেরত বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

যা নিয়ে তীব্র অস্বস্তিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর। যদিও ভোটের (Chhattisgarh Assembly Election) আগে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব কংগ্রেস (Congress)। মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই মামলায় ইতিমধ্যে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা সহ একাধিক বলিউডের অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Chhattisgarh Assembly Election

মহাদেব অ্যাপে বিজ্ঞাপন করার জন্যে বলিউডের একঝাঁক তারকাকে জেরা করেছেন গোয়েন্দারা। আর এর মধ্যেই সম্প্রতি ছত্তিসগড় থেকে পাঁচ কোটি ৩৯ লাখ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। এমনকি 15.59 কোটি টাকার ব্যাঙ্ক ব্যাল্যান্স ফ্রিজও ইডির তরফে করা হয়েছে।

আর এরপরেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তদন্তকারী সংস্থার। গোয়েন্দা সংস্থার দাবি, বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ সংস্থার থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছিলেন। তবে এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্তরা সবাই বিদেশে বসেই এহেন কাজ চালাচ্ছে বলে দাবি ইডি। এমনকি দাউদের যোগ এই অ্যাপের সঙ্গে থাকতে পারে বলেও অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

মহাদেব অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় মোট ১৪ জনের নাম অভিযুক্তের তালিকায় আছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সব মিলিয়ে ৪৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলেও খবর।

বলে রাখা প্রয়োজন, সামনেই সে রাজ্যে (Chhattisgarh Assembly Election) বিধানসভা নির্বাচন। ভোট হবে ৭ এবং ১৭ নভেম্বর। জোরকদমে চলছে প্রচার। বিজেপি-কংগ্রেস কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ। আর এর মধ্যেই ইডির দাবি ঘিরে তোলপাড় ছত্তিসগড়ের রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+