Chhattisgarh Assembly Election 2023: ক্ষমতায় এলে মহিলাদের ১৫০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি বাঘেলের
ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার পথে হাঁটলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আগামী ১৭ নভেম্বর ছত্তিশগড়ে দ্বিতীয় দফার নির্বাচন তার আগে তিনি রাজ্যের মহিলাদের হাতে বছরে ১৫০০০ টাকা করে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভূপেশ বঘেল ঘোষণা করেছেন গৃহলক্ষ্মী প্রকল্পের কথা। যে প্রকল্পে তিনি রাজ্যের মহিলাদের হাতে বছরে ১৫০০০ টাকা করে তুলে দেবেন। দ্বিতীয়দফার ভোটের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ভূপেশ বাঘেল। গতকাল ছত্তিশগড়ের মাহাতারিতে প্রচারে গিয়েছিলেন তিনি।

সেখানে প্রচার মঞ্চ থেকে ভূপেশ বাঘেল বলেছেন,আজ দীপাবলি দেবী লক্ষ্মীর আশির্বাদের দিন। সেকারণে ছত্তিশগড় সরকার রাজ্যের মহিলােদর কথা ভেবে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানিয়েছেন ফের যদি ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গড়ে তাহলে রাজ্যের প্রতি মহিলাকে দেওয়া হবে গৃহলক্ষ্মী প্রকল্প।
প্রসঙ্গত উল্লেখ্য ভূপেস বাঘেলের এই প্রতিশ্রুতির পর সমালোচনা ঝড় উঠেছে। বিশেষ করে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন যে পার্টি তাঁদের নির্বাচনী প্রচারের পোস্টারে মহিলাদের ছবি দেয় না তারা মহিলাদের টাকা দেওয়ার কথা বলছে। তবে মহিলাদের জন্য এই বিশেষ প্রকতল্প কিন্তু নির্বাচনী ইস্কতেহারে প্রকাশ করেনি কংগ্রেস। মধ্যপ্রদেশে শিবাজী চৌহ্বান সরকার লাডলি বেহেনা প্রকল্প ঘোষণা করার পরেই এই প্রকল্পের কথা ঘোষণা করে বাঘেল সরকার।












Click it and Unblock the Notifications