চেন্নাইয়ে থানার মধ্যেই স্ত্রীকে খুন করল স্বামী
চেন্নাই, ২৩ ডিসেম্বর : চেন্নাইয়ে থানার মধ্যেই স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ২৬ বছরের এক যুবক তামবারাম মহিলা পুলিশ স্টেশনের মধ্যেই গত সোমবার স্ত্রীকে খুন করে বলে অভিযোগ। [হোয়াটস অ্যাপে দীর্ঘক্ষণ চ্যাট : মেয়ে ও মেয়ের প্রেমিককে পিটিয়ে মারল বাবা]
সূত্রের খবর, গৌরী নামের খুন হওয়া মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। সেজন্য জিজ্ঞাসাবাদের জন্য ডেকে গৌরী ও তাঁর স্বামী গণপতিকে ডেকে পাঠানো হয়েছিল।

দুজনে আলাদা আলাদা ভাবে থানায় আসে। ঘটনা হল, গণপতি জানতে পেরেছিল তাঁর স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেইসময়ে দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসে গণপতি।
এরপর ছেলেদের দায়িত্ব চেয়ে থানায় অভিযোগ জানায় গৌরী। সেজন্যই দুজনকে ডেকে পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, কথা বলার আগেই হঠাৎই স্ক্রু-ড্রাইভার নিয়ে গৌরীকে আক্রমণ করে গণপতি। স্ত্রীর গলা ও বুকে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয় সে। স্ত্রীকে খুনের মতলবে গণপতি তৈরি হয়েই এসেছিল বলে মত পুলিশের।
রক্তাক্ত-আহত গৌরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃতা ঘোষণা করা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। দুজনেই স্থানীয় পুরসভার কর্মী ছিলেন। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই এমন ঘটনা বলে মনে করছে পুলিশ।
এমন আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications