ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরাখণ্ডে, বন্ধ রাখা হল চারধাম যাত্রা
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরিস্থিতি যে কোনও সময় আয়ত্ত্বের বাইরে চলে যেতে পারে। সেই দিক খতিয়ে এবার চারধাম যাত্রা সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। আজ রবিবার চারধাম যাত্রা হচ্ছে না উত্তরাখণ্ডে।
কেদারনাথ, বদ্রীনাথের জন্য লক্ষ লক্ষ পূণ্যার্থী হাজির হয়েছেন উত্তরাখণ্ডে। কেদারনাথ, বদ্রীনাথের মন্দির দর্শনে প্রচুর মানুষ ভিড় করছেন। কিন্তু সেখানেই এবার দুশ্চিন্তার মেঘ দানা বেধেছে। মৌসম ভবন যে বার্তা দিয়েছে তা যথেষ্ট দুশ্চিন্তার। তারপরেই চারধাম যাত্রা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছিল বেশ কয়েকদিন আগে থেকেই। ৭ ও ৮ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লির মৌসম ভবন উত্তরাখণ্ডের এই অঞ্চল ঘিরে আশঙ্কা প্রকাশ করেছে। তারপরেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার ৭ জুলাই চারধাম যাত্রা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
পুণ্যার্থীরা যেখানে যে আছেন, তাদের সেখানেই থাকতে বলা হয়েছে। কোনওভাবেই সামনে এগনো, রাস্তায় চলাফেরা বারণ করা হয়েছে। কবে তাহলে চারধাম যাত্রা হবে? সেই নিয়েও দুশ্চিন্তা রয়েছে। আগামী কাল সোমবারও আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির। তারপর পরিবেশ আরও সমস্যাজনক হলে দুশ্চিন্তা বাড়বে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চারধাম যাত্রা বন্ধ রাখা হবে।
উত্তরাখণ্ডের সব জেলাতেই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে ফলে গোটা রাজ্য জুড়েই ভয়াবহ পরিস্থিতি হবে। এই ইঙ্গিত আগাম করা হচ্ছে। কুমায়ুন, পাউরি, রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দেরাদুন, হরিদ্বার এলাকাতে হলুদ সতর্কতা জারি হয়েছে। বহু জায়গায় রাস্তায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। গঙ্গা বিপদসীমাত উপর দিয়ে বইছে। অন্যান্য নদীতেও বানভাসির আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications