Waqf (Amendment) Bill Lok Sabha: বিতর্কের মাঝেই পাশ হবে ওয়াকফ বিল? কী কী বদল থাকছে! কী দাবি বিরোধীদের?
Waqf (Amendment) Bill Lok Sabha: ওয়াকফ সংশোধনী বিল পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। আজ বুধবার এই সংক্রান্ত বিল পেশ হবে। আর তা নিয়ে উত্তাল হতে পারে লোকসভা। ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে একজোট বিরোধীরা। আজ বুধবার লোকসভায় রণকৌশল কি হবে তা ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসে বিরোধীরা। সরকারের দাবি, ভারতের ওয়াকফ সম্পত্তিকে এক জায়গায় আনাই এই বিলের লক্ষ্য।
গত বছর সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয় এই বিষয়ে (Waqf (Amendment) Bill Lok Sabha) । আর সেখানে এই প্রসঙ্গে আরও দাবি করা হয় যে, এর আগের আইনে যে সমস্ত বিষয় ছিল না সেগুলি এবার নয়া সংশোধনী আইনে যুক্ত করা হয়েছে। যেমন ওয়াকফের সংজ্ঞা কিংবা ওয়াকফ কী তা আরও স্পষ্ট ভাবে উল্লেখ থাকবে, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া বদল করা হবে, ওয়াকফ রেকর্ডের ক্ষেত্রে আরও প্রযুক্তির ব্যবহার করা হবে বলে বার্তায় জানানো হয়।

এই বিল পেশ হওয়ার পর দেশজুড়ে অনেক সমালোচনা হয়েছে ইতিমধ্যেই। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিবাদও জানিয়েছে। এই বিলের খুবই গুরুত্বপূর্ণ একটি বদল হল এবার থেকে ওয়াকফ বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার হিসাবে অন্তত দুজন অমুসলিম সদস্য থাকবে। রাজ্য সরকার সেই সদস্যকে নিয়োগ করবে। জেলা আধিকারিক খতিয়ে দেখবেন বিতর্কিত জমি ওয়াকফের নাকি সরকারের। এছাড়াও প্রত্যেকটি ওয়াকফ সম্পত্তি একটি সেন্ট্রাল ডেটাবেসের আওতায় নিয়ে আসতে হবে।
শুধু তাই নয়, এই সংক্রান্ত বিল আইন হওয়ার পর তা আগামী ছয় মাসের মধ্যে কার্যকর করতে হবে বলেও জানানো হয়েছে। গত বছর এই বিল সংসদে পেশ করা হয়। এরপর সেটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এরপর গত ১৯ ফেব্রুইয়ারি মন্ত্রিসভায় অনুমোদন পায় এই বিল (Waqf (Amendment) Bill Lok Sabha)। তবে বিরোধী সাংসদদের অভিযোগ ছিল, তারা যে সমস্ত বদলের কথা বলেছিলেন। তা গৃহীত হয়নি। যা নিয়ে চরম ক্ষুব্ধ বিরোধীরা।
যদিও বিরোধীদের দাবি উড়িয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বিজেপি সাংসদ জানিয়েছেন, এই বিল মুসলিমদের মূল স্রোতে আনার জন্যেই পেশ করা হয়েছে। আদৌতে তাদের সুবিধা হবে বলেও দাবি করা হয়।
লোকসভায় টিডিপি এবং জেডিইউ সাংসদদের সমর্থন থাকলে লোকসভায় বিনা বাধায় পাশ হয়ে যাবে ওয়াকফ সংশোধনী বিল (Waqf (Amendment) Bill Lok Sabha)। তবে রাজ্যসভায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে মোদী সরকারকে। এনডিএ'র সদস্য সংখ্যা ১২৫। ৯ টি আসন খালি আছে।
আর তাই বিল পাশ করাতে গেলে ১১৮ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এদিকে শাসক এবং বিরোধী সব তরফেই হুইপ জারি করা হয়েছে। যাতে সমস্ত সাংসদরা উপস্থিত থাকে। জানা যাচ্ছে, লোকসভায় কিরণ রিজেজু এই সংক্রান্ত বিল পেশ করা হবে।












Click it and Unblock the Notifications