২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের?

পশ্চিম এশিয়ায় চলতে থাকা অস্থিরতার প্রভাব এইবার বার ভারতের ঘরোয়া জ্বালানি বাজারেও পড়ছে। বিশেষ করে রান্নার গ্যাসের জোগান নিয়ে অনেক পরিবারের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সরকারি সূত্র অনুসারে জানা গিয়েছে যে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং ঘরোয়া ব্যবহারের জন্য তরল প্রাকৃতিক গ্যাসের (LNG) সরবরাহ বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে শিল্পক্ষেত্রে ব্যবহার হওয়া গ্যাসের একটি অংশও রান্নার গ্যাস হিসেবে দেওয়া হতে পারে। অযথা মজুত এবং কালোবাজারি ঠেকানোর জন্য গ্যাস বুকিংয়ের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন একটি বুকিং করার পর পরবর্তী বুকিং করতে অন্তত ২৫ দিন অপেক্ষা করতে হবে, যা আগে ২১ দিন ছিল।

অন্যদিকে জানা গিয়েছে যে রমজান মাসের আগে আতঙ্কে গ্যাস বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী অঞ্চলে যদি জাহাজ চলাচলে সমস্যা হয় তাহলে গ্যাস আমদানিতে প্রভাব পড়তে পারে। আর এই আশঙ্কাই বাজারে চাপ বাড়াচ্ছে।

যদিও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে, দেশে প্রায় ৩০ দিনের জন্য জ্বালানির মজুত রয়েছে এবং বিদেশ থেকেও সরবরাহ আসছে। তবুও কিছু কিছু জায়গায় সিলিন্ডার পেতে দেরি হওয়ার কারণে সাধারণ মানুষের উদ্বেগ সম্পূর্ণভাবে কাটছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+