CPIM শাসিত কেরলের নাম পরিবর্তন! বিধানসভায় পাশ সর্বসম্মত প্রস্তাব
কেরলের নাম পরিবর্তন নিয়ে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ হয়ে গেল এদিন। সংবিধানের অষ্টম তফশিলে এবং সব সরকারি নথিতে রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে অনুরোধ করে একটি প্রস্তাব এদিন কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুধবার প্রস্তাবটি উত্থাপন করেন। অন্যদিকে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এই নাম পরিবর্তনে কোনও সংশোধন কিংবা পরিবর্তনের পরামর্শ দেয়নি।

রাজ্যের নাম পরিবর্তন নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, মালায়ালম ভাষায় রাজ্যের নাম কেরলম। ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল ১৯৫৬ সালের ১ নভেম্বর। তিনি বলেন, মালায়ালম ভাষাভাষীদের জন্য কেরল গঠনের প্রয়োজনীয়তা স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই উঠে আসছে। সেই সময় রাজ্যের নাম কেরল হিসেবেই লেখা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, এই বিধানসভা সর্বসম্মতভাবে কেন্দ্রীয় সরকারকে সংবিধানের অনুচ্ছেদ ৩ -এর অধীনে কেরলম হিসেবে এটিকে সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছে। হাউসের অনুরোধ রাজ্যের নাম পরিবর্তন করে সংবিধানের অষ্টম তফশিলে থাকা সব ভাষায় কেরলম করা হোক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications