Chandrayaan 3 Landing: চন্দ্রযান-৩ এর অবতরণ চাক্ষুষ দেখবে উত্তরপ্রদেশের পড়ুয়ারা, বন্দোবস্ত যোগীর
গোটা বিশ্বের চোখ এখন চন্দ্রযানের দিকে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর ভারতের চন্দ্রযান ৩ ইতিহাস তৈরি করবে। আর এই সাফল্যের দিকে চেয়ে রয়েছেন দেশবাসী। যোগী সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন। বুধবার বিকেলে খোলা থাকবে স্কুলও। তিনি নির্দেশ দিয়ে জানিয়েছেন বিকেল ৫ টা ১৫ মিনিট থেকে সন্ধে ৬ টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে স্কুল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, যাতে শিক্ষার্থীরা চন্দ্রযান অবতরণটি চাক্ষুষ দেখতে পান তাঁর জন্য তিনি লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করার কথা বলেছেন। তিনি কিন্তু সমস্ত স্কুলের পড়ুয়ারা যাতে এই দৃশ্যটি দেখতে পান তাঁর জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছেন। আর সেই কারণেই এক ঘণ্টা যাতে স্কুল খোলা থাকে, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার বিকেল ৫ টা ২৭ মিনিটে চন্দ্রযান-৩-র চাঁদে অবতরণ প্রক্রিয়াটি ইসরোর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ও দূরদর্শনে দেখানো হবে। আর সেই কারণেই যোগী সরকার স্কুল্গুলি বিকেল ৫ টা ১৫ মিনিট থেকে ৬ টা ১৫ মিনিট পর্যন্ত নির্দেশ দিয়েছেন। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মধুসূদন হুলগি জানান, স্কুলে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা রাজ্যে যে শুধু এই প্রথম তা কিন্তু নয়, দেশেও এই প্রথম।
পড়ুয়াদের আরও শিক্ষিত করে তুলতেই যোগী সরকার এমন একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, জুলাই মাসের ১৪ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান ৩ এর সঙ্গে সঙ্গে রাশিয়াও কিন্তু লুনা-২৫ পাঠিয়েছিল, যদিও সেটি ল্যান্ডিংয়ের সময় সেটি ভেঙে পড়ে, ব্যথ হন তারা, এখন বিশ্ববাসীর চোখ ভারতের চন্দ্রযান ৩ –এর দিকে।












Click it and Unblock the Notifications