ঊর্ধ্বমুখী পারদ! চন্দ্রপুরে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার, জারি তাপপ্রবাহের সতর্কবার্তা
চলছে গা জ্বালানো, অসহ্য গরম। যার জেরে দেশবাসী যেন নাজেহাল হয়ে পড়েছেন। দিনের বেলা ঘরের বাইরে যেন আতঙ্কের মতো হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এই অবস্থা শুধু যে পশ্চিমবঙ্গে তা কিন্তু নয়। অনেক রাজ্যেই গরমের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
আর সোমবার কিন্তু সেই ছবিই ধরা পড়েছে বিভিন্ন রাজ্যে। মহারাষ্ট্রের নাগপুরের চন্দ্রপুরে তাপমাত্রা রেকর্ড গড়েছে বলা চলে। কারণ, এখানে সোমবারের তাপমাত্রা ছিল ৪৫.৬ সেলসিয়াস। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেশের সবচেয়ে উষ্ণতম শহর হয়ে উঠেছে।

লাগামছাড়া গরম পড়ায় জেলা প্রশাসন কিন্তু তিনদিনের তাপপ্রবাহ সতর্কতাও জারি করেছে। সেই সঙ্গে বলা হয়েছে বাসিন্দারা ঘরের বাইরে বেরোবার আগে যেন সব রকম সতর্কতা মেনে চলেন। দরকার ছাড়া দিনের বেলা ঘরের বাইরে না বেরোনোই ভালো।
নাগপুরের আবহাওয়া কেন্দ্র (RMC) থেকে বলা হয়েছে, বিদর্ভের ১১টি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যা কিন্তু ইতিমধ্যে রেকর্ড করেছে। যার মধ্যে চন্দ্রপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপ প্রবাহের জ্বালা পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।
আইএমডি (IMD) এর দেওয়া তথ্য অনুসারে জানা গেছে, এখন অমারাবতীর তাপমাত্রা ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আর অকোলার তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। আর নাগপুরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
আজ থেকে নয়, গত সপ্তাহ থেকেই কিন্তু এই জায়গাগুলি তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। যার জেরে নাজেহাল হয়ে পড়ছেন সেখানকার বাসিন্দারা। চন্দ্রপুর ও তার আশেপাশের এক, দুটি জায়গায় ২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। আর এই সময়ে কিন্তু ঘরের বাইরে দিনের বেলা বেরোনো বারণ করা হয়েছে।
চন্দ্রপুরের পর ব্রহ্মপুরীতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই অঞ্চলের দ্বিতীয় উষ্ণতম জায়গা হিসাবে বিবেচিত হয়েছে। এখন পর্যন্ত এই বছর এই জায়গাগুলি কিন্তু গরমের রেকর্ড গড়েছে।












Click it and Unblock the Notifications