১৪দিনের গৃহবন্দি থাকার পরেও চন্ডীগড়ের যুবকের শরীরে করোনার চিহ্ন
বিশ্বজুড়ে করোনার দাপট ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ক্রমাগত হুহু করে বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের একাধিক দেশ কার্যত তালাবন্ধ। সন্দেহভাজন প্রায় লাখ লাখ ব্যক্তি ১৪দিনের আইসোলেশনে নিজেদের বিচ্ছিন্ন করে গৃহবন্দী রেখেছেন।

১৪দিন আইসোলেশনে কাটানোর পর যুবকের দেহে মিলল ভাইরাস
দুবাই থেকে ফিরে আসা চন্ডীগড়ের ২২ বছরের যুবক নিজেকে গৃহবন্দীই রেখেছিলেন ১৪দিন। হঠাৎ ১৪ দিন কাটানোর পর ১৫দিনের মাথায় যুবকের কোভিড-১৯ এর পরীক্ষা করা হলে তা পজেটিভ আসে। এই ঘটনাকে কার্যত অস্বাভাবিক বলেই মনে করছেন চিকিৎসক মহলের একাংশ।

১৪দিন আইসোলেশনেই ছিলেন যুবক
গত ১১ই মার্চ যুবক দুবাই থেকে ফেরেন বলে খবর। এরপর প্রায় ১৪দিন আইসোলেশনে থাকার পর ১৫ দিনের মাথায় যুবক পরীক্ষা করান। অবাক কান্ড ১৪ দিন তার কিছুই হয়নি, ১৫ দিনের মাথায় হঠাৎই দেখা দেয় উপসর্গ। এক্ষেত্রে স্থানীয় চিকিৎসকরা জানান এই রোগের সূত্রপাত দেরীতেও হতে পারে আমাদের সেবিষয়ে সতর্ক থাকতে হবে।

ভারতে করোনার খোঁজ এবার চন্ডীগড়ে
ভারতের অবস্থাও ক্রমে সঙ্কটজনক হয়ে উঠছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজারের দোরগোড়ায়। এরমধ্যেই চন্ডীগড়ে মিলল এমন অস্বাভাবিক নজির। খবর সামনে আসতেই আতঙ্কে গোটা রাজ্য। মহামারী মোকাবিলায় জারি রয়েছে ২১দিনের লকডাউন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications