চণ্ডীগড়কে দ্রুত পাঞ্জাবের হাতে তুলে দেওয়া হোক, কেন্দ্রের কাছে দাবি ভগবন্ত মানের
চণ্ডীগড়কে দ্রুত পাঞ্জাবের হাতে তুলে দেওয়া হোক, কেন্দ্রের কাছে দাবি ভগবন্ত মানের
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় চণ্ডীগড়কে পাঞ্জাবে স্থানান্তরিত করার ব্যাপারে একটি রেজোলিউশন নিয়ে এসেছেন৷ রেজোলিউশনে পাঞ্জাবের আম আদমী পার্টির সরকারে পক্ষ থেকে বলা হয়েছে, আগে যখনই কোনো রাজ্য বিভক্ত হয়েছে, তখন রাজধানী সবসময় রাজ্যের কাছেই ছিল। তাই সম্প্রীতি বজায় রাখার জন্য এবং জনগণের আবেগকে গুরুত্ব দিয়ে চন্ডীগড়কে অবিলম্বে রাজ্য সরকারকে অধীনে দেওয়ার দাবি জানানো হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

আম আদমী পার্টির সরকারের রেজোলিউশনে বলা হয়েছে, চণ্ডীগড় শহরকে পাঞ্জাবের রাজধানী হিসাবে তৈরি করা হয়েছিল। অতীতের সমস্ত নজিরগুলি বলে যখনই, একটি রাজ্য বিভক্ত হয়েছে, রাজধানীটি মূল রাজ্যের সঙ্গেই রয়ে গিয়েছে। তাই চণ্ডীগড়কে পাঞ্জাবের কাছে সম্পূর্ণ স্থানান্তরের জন্য দাবি করা হচ্ছে৷ ১৯৬৬ সালে হিন্দিভাষী এলাকা নিয়ে হরিয়ানাকে পাঞ্জাব থেকে আলদা করা হয় এবং পাঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী হয়ে ওঠে চণ্ডীগড়৷ যা আদপে একটি কেন্দ্রশাসিত অঞ্চলও বটে।
রেজোলিউশনটি কেন্দ্রকে সংবিধানে অন্তর্ভুক্ত যুক্তরাষ্ট্রের নীতিগুলিকে সম্মান করার জন্য এবং চণ্ডীগড়ের প্রশাসন এবং বিবিএমবি (ভাকড়া বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড) এর মতো অন্যান্য সাধারণ সম্পদগুলির ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে এমন কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এখানেই শেষ নয় এই ইস্যুতে একদিনের বিশেষ অধিবেশন ডেকেছে পাঞ্জাব সরকার। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মীদের জন্য বেশ কিছু বাড়তি সুবিধা নিয়ে আসা হবে৷ আপ, কংগ্রেস ও সাদ নেতারা এটিকে পাঞ্জাবের অধিকারের জন্য একটি বড় আগ্রাসন হিসাবেই দেখছেন।

প্রসঙ্গত, এর আগে কেন্দ্র বিবিএমবি-র সদস্যদের নির্বাচনের নিয়ম পরিবর্তন করেছিল। পাঞ্জাব পুনর্গঠন আইন ১৯৬৬-এর অধীনে বিবিএমবিএকটি সংবিধিবদ্ধ সংস্থা এবং সুতলেজ ও বিয়াসের জল সম্পদ পরিচালনা করে। এই সুতলেজ সংস্থার একজন সার্বক্ষনের চেয়ারম্যান এবং দু'জন সদস্য রয়েছে, সেচ সদস্য এবং ক্ষমতা সদস্য। পুরনো নিয়ম অনুসারে, ক্ষমতা সদস্য সবসময় পাঞ্জাব থেকে এবং সেচ সদস্য হরিয়ানার সিনিয়র ইঞ্জিনিয়ারদের একটি প্যানেল থেকে নির্বাচিত হয়। কিন্তু সম্প্রতি কেন্দ্র এই নির্বাচনের নিয়ম পরিবর্তনের করার ফলে এবার যে কেউ এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।












Click it and Unblock the Notifications