কোভিশিল্ডের প্রত্যাশায় আবেগঘন টুইট সিরাম প্রধানের, অক্সফোর্ডের গবেষকের সঙ্গে ছবি
অক্সফোর্ডের আত্মপ্রকাশ নিয়ে নিয়ে টুইটাবার্তায় উচ্ছ্বাস সিরাম প্রধানের
করোনা ভ্যাকসিন তৈরির দৌড়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় হাত দিয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালও শুরু হয়েছে ভারতে। এবার টিকা নিয়ে আশার কথা শোনালেন সিরাম ইন্সটিটিউটের সিইও আদার পুনাওয়াল্লা। পাশাপাশি এই ভ্যাকসিন যে আগামীতে দ্রুত মহামারীর কবল থেকে মানবজাতিকে উদ্ধার করবে সেই বিষয়েও যথেষ্ট আশাবাদী তিনি।

এদিকে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা রূপে খ্যাতি রয়েছে পুণের সিরাম ইন্সটিটিউটের। ইতিমধ্যেই অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ২ কোটি ডোজ তৈরিতেও হাত লাগিয়েছে তারা। সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল, গবেষণা, প্রস্তুতি সম্পূর্ণ হলে দেশীয় বাজারে কোভিশিল্ড নামেই আত্মপ্রকাশ ঘটবে অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিনের।
এদিকে আগামী ২ মাসের মধ্যে সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেই এই ভ্যাকসিনের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে জানান আদার পুনাওয়াল্লা। এই জন্য সকলকে আর একটু সময় ধৈর্য্য ধরতেই অনুরোধ করেন তিনি। এমতাবস্থায় এদিন কোভিশিল্ডের প্রত্যাশায় আবেগঘন টুইট করেন আদার। একইসাথে কোভিশিল্ডের প্রস্তুতি ও আগামী কয়েক মাসের মধ্যে তার আত্মপ্রকাশ নিয়ে উছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। সেখানে তিনি কিংবদন্তি এডওয়ার্ড জেনারের স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে অক্সফোর্ড ভ্যাকসিন আবিষ্কারের পিছনে থাকা অন্যতম গবেষক অ্যাড্রিয়ান হিলের সাথে ছবিও দেন।












Click it and Unblock the Notifications