গিগ কর্মীদের সামাজিক সুরক্ষায় নতুন শর্ত কেন্দ্রের, বছরে অন্তত ৯০ দিন কাজ বাধ্যতামূলক
গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা বলয়ে আনতে নতুন নিয়মের খসড়া প্রকাশ করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। প্রস্তাবিত এই নিয়ম অনুযায়ী, সামাজিক সুরক্ষা সুবিধা পেতে হলে বছরে অন্তত ৯০ দিন কোনও একটি অ্যাগ্রিগেটরের সঙ্গে কাজ করতে হবে গিগ কর্মীদের। একাধিক অ্যাগ্রিগেটরের সঙ্গে যুক্ত থাকলে সেই সময়সীমা বেড়ে দাঁড়াবে ১২০ দিনে।
৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি হওয়া এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের নববর্ষের আগের দিন ধর্মঘটের ঠিক আগেই। ওই ধর্মঘটে বেশি পারিশ্রমিক ও উন্নত কাজের পরিবেশের দাবি তোলা হয়েছিল। খসড়া নিয়মে স্পষ্ট করা হয়েছে, কোনও কর্মীকে 'কাজে নিযুক্ত' হিসেবে গণ্য করা হবে যদি তিনি কোনও নির্দিষ্ট দিনে অ্যাগ্রিগেটরের হয়ে কাজ করে সামান্য হলেও আয় করেন। আয়ের অঙ্ক কত, তা এখানে বিবেচ্য নয় একদিনে উপার্জন হলেই সেই দিনটি কাজের দিন হিসেবে ধরা হবে।

নতুন নিয়মের ব্যাখ্যায় আরও জানানো হয়েছে এক দিনে একাধিক অ্যাগ্রিগেটরের জন্য কাজ করলে, প্রতিটি কাজ আলাদা আলাদা 'কাজের দিন' হিসেবে গণ্য হবে।
একই দিনে তিনটি ভিন্ন অ্যাগ্রিগেটরের সঙ্গে যুক্ত থাকলে, সেই দিন তিন দিনের কাজ হিসেবেই ধরা হবে।
বিভিন্ন অ্যাগ্রিগেটরের সঙ্গে কাজের দিনগুলি যোগ করেই মোট কাজের দিনের হিসাব করা হবে।
এছাড়া সরাসরি বা সহযোগী সংস্থা, হোল্ডিং সংস্থা, সাবসিডিয়ারি, এলএলপি বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিযুক্ত গিগ কর্মীরাও এই নিয়মের আওতায় পড়বেন বলে জানানো হয়েছে।
নতুন ব্যবস্থার অংশ হিসেবে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কেন্দ্রীয় নির্ধারিত পোর্টালে বাধ্যতামূলক নথিভুক্তির কথাও বলা হয়েছে। নথিভুক্ত যোগ্য কর্মীদের একটি ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে, যেখানে তাঁদের ছবি ও প্রয়োজনীয় তথ্য থাকবে।
ইতিমধ্যেই শ্রম মন্ত্রক ই শ্রম পোর্টালের মাধ্যমে অসংগঠিত কর্মীদের নথিভুক্তিকরণ শুরু করেছে। এই পোর্টালকে অসংগঠিত ক্ষেত্রের জাতীয় তথ্যভান্ডার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে কর্মীরা সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
তবে নিয়মে কড়াকড়িও রাখা হয়েছে। ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, দক্ষতা সহ প্রয়োজনীয় তথ্য নিয়মিত আপডেট না করলে সংশ্লিষ্ট কর্মী সামাজিক সুরক্ষা প্রকল্পের যোগ্যতা হারাতে পারেন বলেও খসড়া নিয়মে উল্লেখ রয়েছে।
এই নতুন প্রস্তাব কার্যকর হলে গিগ কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার দরজা খুললেও, কাজের দিন গণনা ও নিয়ম মেনে চলা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications