মনিপুরে অস্থিরতার মধ্যে বড় পদক্ষেপ! DGP-কে সরাল কেন্দ্র, হবে CBI তদন্তও

মনিপুরের হিংসার ঘটনার তদন্ত হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়ে করার ঘোষণার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এদিনই সরিয়ে দেওয়া হয়েছে সেখানকার ডিজিপিকে। সেখানে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরা ক্যাডারের আইপিএস রাজীব সিংকে। প্রসঙ্গ উল্লেখ্য গতমাসের প্রথম থেকে মনিপুরে হওয়া হিংসায় ৮০ জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

বর্তমান ডিজিপি পি ডুঞ্জেলকে স্বরাষ্ট্র বিভাগে বদলি করা হয়েছে। মনিপুরের ডিজিপি নিযুক্ত হওয়া রাজীব সিং এর আগে সিআরপিএফ-এর মহানির্দেশকের পদে ছিলেন। গত ২০ মে তাকে ডেপুটেশনে মনিপুরে পাঠানো হয়েছিল। এই মুহূর্তে একজন অউপজাতি এবং মেইতেই নন এমন একজন ডিজিপিকে নিযুক্ত করে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল সম্ভাব্য বিতর্ক এড়ানো।

মনিপুরের ডিজিপিকে সরাল কেন্দ্র

গত ৩ মে মনিপুরের হিংসা শুরু হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে সিআরপিএফের প্রাক্তন প্রধান কুলদীপ সিংকে মনিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়। এদিকে মনিপুর সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানকার হিংসার ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করার কথা জানিয়েছেন। তিনি হিংসা বন্ধে আলোচনায় জোর দিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হবে। এছাড়াও মনিপুরের রাজ্যপালের অধীনে একটি শান্তি কমিটি তৈরি করা হবে। যেখানে মনিপুরের সবকটি রাজনৈতিক দলের সঙ্গে কুকি, মেইতেই এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন।

মনিপুরের ডিজিপিকে সরাল কেন্দ্র

এছাড়াও মনিপুরে হিংসার পিছনে অপরাধমূলক ষড়যন্ত্র এবং সাধারণ ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করবে সিবিআই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মনিপুরের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন। সেখনকার হিংসাকে তিনি অস্থায়ী পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন।

মেইতেইদের উপজাতি মর্যাদা দানের বিরোধিতা এহং বনভূমিত থেকে কুকি গ্রামবাসীদের উচ্ছেদের অভিযোগ করে গত মাসের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। অন্যদিকে তা শান্ত হয়ে আসার মধ্যে গত রবিবার সেখানে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন জঙ্গির মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+