এবার এক জাতি, এক বেতন দিবস! বামেদের দাবি নিয়ে 'সহমত' কেন্দ্র
উদ্দেশ্য শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করা। সেই জন্যই নয়া ভাবনা মোদী সরকারের। শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় এবার এক জাতি এক বেতন দিবস ঘোষণা করতে চায় মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্
উদ্দেশ্য শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষা করা। সেই জন্যই নয়া ভাবনা মোদী সরকারের। শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় এবার এক জাতি এক বেতন দিবস ঘোষণা করতে চায় মোদী সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার।

আইন পাশের পথে সরকার
পুরো ভারতেই বিভিন্ন সেক্টরে একই দিনে বেতনের ব্যবস্থা করতে চায় সরকার। যাতে শ্রমজীবী মানুষ সময় মতো বেতন পায়। সেই জন্যই আইন পাশ করাতে চায় মোদী সরকার।

অভিন্ন ন্যূনতম মজুরির ব্যবস্থা করতে চায় সরকার
শ্রমমন্ত্রী একইসঙ্গে জানিয়েছেন, সারা দেশে অভিন্ন ন্যূনতম মজুরির ঠিক করতে চায় সরকার। যা শ্রমিকদের উন্নত জীবনযাপনে সাহায্য করবে বলে মনে করেন শ্রমমন্ত্রী। প্রসঙ্গত অভিন্ন মজুরির দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে দেশের বামদলগুলি। বামেদের অবশ্য দাবি অভিন্ন ন্যূনতম মজুরি করতে হবে ১৮ হাজার টাকা।

সংসদে পাশ বেতন কোড
কেন্দ্রীয় সরকার পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের শর্তাদি(ওএসএইচ) কোড এবং মজুরি সম্পর্কিত কোড বাস্তবায়নের পথে রয়েছে। সংসদ ইতিমধ্যেই মজুরি সংক্রান্ত কোডটি পাশ করেছে এবং এর বাস্তবায়নের জন্য বিধি তৈরি করেছে। ওএসএইচ কোড লোকসভায় পেশ করা হয়েছিল ২০১৯-এর ২৩ জুলাই। এর ফলে স্বাস্থ্য, সুরক্ষা ও কাজের শর্ত নিয়ে ১৩ টি কেন্দ্রীয় শ্রম আইন একসঙ্গে হয়ে যাবে।

দিতেই হবে নিয়োগ পত্র
ওএসএইচ কোডে যেসব উদ্যোগগুলি নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে আবশ্যিকভাবে যে কোনও শ্রমিককে অবশ্যই নিযোগপত্র দিতে হবে। পাশাপাশি বাৎসরিক মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করতে হবে।

'ধারাবাহিক শ্রম আইন সংস্কার করছে মোদী সরকার'
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছেন, ২০১৪-য় ক্ষমতায় আসার পর থেকে মোাদী সরকার ধারাবাহিকভাবে শ্রম আইন সংস্কারের কাজ করে চলেছে। কেন্দ্রীয় সরকার ৪৪ টি জটিল শ্রম আইন সরলীকরণের উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications